মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনায় আক্রান্ত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের ১ জন চিকিৎসক ও ১ জন নার্স

Platformপ্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ১:২৫ · ১ মিনিটে পড়ুন
করোনায় আক্রান্ত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের ১ জন চিকিৎসক ও ১ জন নার্স
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১ এপ্রিল ২০২০, মঙ্গলবার:
কোভিড-১৯ এ এবারে আক্রান্ত হলেন গাজীপুরে অবস্থিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক ও একজন নার্স।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল

আক্রান্ত চিকিৎসক হলেন উক্ত হাসপাতালের এনেস্থেসিওলজি বিভাগের একজন অনারারি মেডিকেল অফিসার। গত ১৮ এপ্রিল মৃদু উপসর্গ নিয়ে তিনি করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করেন। গতকাল ২০ এপ্রিল তার করোনা পজিটিভ বলে জানা যায়। একইদিন একজন সিনিয়র স্টাফ নার্সেরও কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

মৃদু উপসর্গ থাকায় তারা দুজনই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের শারীরিক অবস্থা নিয়মিত জানানোর এবং শ্বাসকষ্ট দেখা দিলে কিংবা অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি হবার পরামর্শ দিয়েছে।

সম্প্রতি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ এর জন্য নির্ধারিত হাসপাতাল হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। উক্ত ঘোষণার ভিত্তিতে হাসপাতালে কার্যক্রম শুরু হয়েছে এবং শীঘ্রই করোনা রোগী ভর্তি হবে বলে জানিয়েছেন হাসপাতালের একজন চিকিৎসক। উল্লেখ্য, গাজীপুরে বৃদ্ধি পাচ্ছে কোভিড-১৯ সংক্রমণ। আইইডিসিআর এর সর্বশেষ তথ্যমতে, গাজীপুরে শনাক্ত রোগীর সংখ্যা এখন পর্যন্ত মোট ২৬৯ জন।

নিজস্ব প্রতিবেদক/সামিউন ফাতীহা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।