মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

পৃথিবীর সব পিতা আজ উদ্বিগ্ন- ডা. মো. রাজিবুল বারি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ১২:৪২ · ২ মিনিটে পড়ুন
পৃথিবীর সব পিতা আজ উদ্বিগ্ন- ডা. মো. রাজিবুল বারি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

পৃথিবীর সব পিতা আজ উদ্বিগ্ন, সাথে সন্তানেরাও। রাষ্ট্রনায়কদের নস্টামির অংশীদারিত্বের দাবি জনগণ কোনোদিন করেনি। তবু তাদের খামখেয়ালিতে ধ্বংস হয়েছে অযুত জীবনের নিযুত অমূল্য গল্পগাঁথা। যতটা যত্নে মা সদ্যভূমিষ্ঠ সন্তানের নরম মাথাটা বাহুতে জড়ান, যতটা আবেগে বাবা সন্তানের খেলনার দাম দিতে মানিব্যাগটায় হাত ছোঁয়ান, যতটা অভিমানে সন্তানের আবদার কালবৈশাখীর ঝড়ো মেঘ-বাতাসের চেয়েও তীব্র হয়, তার চেয়েও ‘তীব্র অথচ নিঃশব্দ’ আজ লাখো মানুষের আর্তনাদ।

কোথাও কেউ নেই। চারিদিকে শুধু মানুষ আর মানুষ। অথচ কারো শোনার সময় নেই। রাষ্ট্র নামক ফ্র্যাঙ্কেন্সটাইন ডারউইনের ন্যাচারাল সিলেকশনের ব্যবহারিক ক্লাশে ব্যস্ত। তথাকথিত ‘বীর’/’শহীদ’/’যোদ্ধা’ – ইত্যাদি চটকদার বিশেষণের ফুলঝুরিতে মোড়ানো টক-ঝাল-মিষ্টি লজেন্সের লোভে ছোট্ট শিশুদের মত দৌড়ানো একদল বোকাদের লাশের উপর নির্মিত হচ্ছে সভ্যতার অট্টালিকা। আর সেই বিজয়ের তোপধ্বনিতে মাটিচাপা পড়েছে ভর্তা মেখে সন্তানকে ডাকতে থাকা মায়ের মুখ, অফিসে যেতে দেবেনা পণ করে ‘বাবার-পা-জড়িয়ে-রাখা’ সন্তানের ঠোঁট-ফোলা-অভিমান, মাকে দেখার জন্য সন্তানের মেঝেতে গড়াগড়ি, ক্ষুধার জ্বালায় ১৪৪ ধারা ভেঙ্গে রাজপথে বেরনো বায়ান্ন-পরবর্তী ‘হঠাৎ-গরীব’ বীরবাঙ্গালি, ন্যায্য বেতনের দাবিতে নামা পোশাক শ্রমিক, খাবারের জন্য বৃদ্ধা মা, দায়গ্রস্ত পিতা, পরিশ্রমী বেকার যুবক।

পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলো সামান্য কয়েকটা সরকারী স্মারক নম্বর আর লোক দেখানো লাইভের ভিড়ে এত সস্তায় বিলীন হয়ে যাবে এমনটি পৃথিবী দেখেনি আগে। সদ্য মাথা তুলে দাঁড়াতে শুরু করা বাংলার সন্তানেরা একাত্তরের অর্ধশত বছর পরে আবারও এমন পাইকারি দরে হারিয়ে যাবে ভাবিনি আগে। তবু ভালো থাক প্রিয় স্বদেশ। ভালো থাক আমার বাড়ি ফেরার মেঠো-পথ, স্কুলঘরের পেছনের বরই গাছটা, খেয়াঘাট, বৃষ্টি-ডোবা খেলার মাঠ, শর্ষে-ঘ্রাণ, কুয়াশা-ভোরে ক্ষেত নিড়ানো, সন্তানের তুলতুলে গালটা।

ভালো থাকুক ওরা, যাদের জন্য রচিত হবেনা কোন গান, খচিত হবেনা প্রস্তরখণ্ড বা টুকরো কাঠের এপিটাফ। তবু বলব,
“কেউ যেন ভুল করে গেয়ো নাকো মন ভাঙা গান।
ওরা আসবে, চুপি চুপি,
যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।
সব কটা জানালা খুলে দাও না।”

ডা. মো. রাজিবুল বারি
সহকারী অধ্যাপক,
পিএইচডি গবেষক, টোকিও ইউনিভার্সিটি
সাবেক বিভাগীয় প্রধান, রেডিওলজি, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।