মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কিশোরগঞ্জে ৪৮ জন চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ১৪১ জন

অংকন বনিকপ্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ২:১১ · ২ মিনিটে পড়ুন
কিশোরগঞ্জে ৪৮ জন চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ১৪১ জন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান। করোনার ছোবলে আক্রান্ত সমগ্র বাংলাদেশ!

কিশোরগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তদের তালিকা দিনদিন দীর্ঘতর হচ্ছে। জেলাটিতে সবচেয়ে আশঙ্কার দিকটি হচ্ছে ব্যাপক হারে চিকিৎসকদের করোনায় আক্রান্ত হওয়া। এ পর্যন্ত জেলাটিতে মোট ৪৮ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত নার্স ও স্বাস্থ্যকর্মীদের তালিকাও বিশাল দীর্ঘ। এ পরিস্থিতিতে জেলার পুরো চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন,

“চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থায় কোনো ক্রটি রয়েছে কিনা তা তলিয়ে দেখা দরকার।”

কেনো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন, বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

কেউ কেউ বলছেন,

“চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য বরাদ্দ পিপিইগুলো মানসম্মত কিনা তা যাচাই করা প্রয়োজন।”

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলাটিতে যে ১২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ৬৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মী এবং পুলিশ সদস্যও রয়েছেন।

এ নিয়ে জেলাটিতে মোট ৪৮ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন। সব মিলিয়ে জেলায় এ পর্যন্ত সর্বমোট ৯৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। মারা গেছেন একজন। মৃত ব্যক্তির বাড়ি জেলার করিমগঞ্জ উপজেলায়।

সিভিল সার্জন সূত্রে জানা যায়,

“জেলাটিতে নতুন ক‌রে আরো ৬৭ জনের কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত ১৪১ জন।”

গত ২৪ ঘন্টায় উপজেলা হিসেবে আক্রান্তের সংখ্যাঃ

ভৈরবে সর্বোচ্চ ২০ জন, কিশোরগঞ্জ সদরে ৩ জন, তাড়াইলে ১০ জন, অষ্টগ্রামে ২ জন, মিঠামইনে ১৬ জন, কটিয়াদীতে ৯ জন, হোসেনপুরে ১ জন, ইটনাতে ৬ জন।

সারা দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হওয়ায় হাসপাতালগুলোর চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর মধ্যে গত ১৪ এপ্রিল থেকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ করে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ সদর, ইটনা, কটিয়াদী, তাড়াইল ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও করোনা হানা দিয়েছে। তাই জেলাজুড়ে জরুরী স্বাস্থ্যসেবাও ধীরে ধীরে সীমিত হয়ে পড়েছে। সাধারণ রোগীদের চিকিৎসা সেবা একেবারে সঙ্কুচিত হয়ে পড়ায় তারা পড়ছে বেকায়দায়।

প্রসঙ্গত, করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে, নিজগৃহে অবস্থান করেই সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।