মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

একদিনেই হবিগঞ্জে ১ জন চিকিৎসক ও ১ নার্সসহ ১০ জনের করোনা শনাক্ত

Platformপ্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ২:২৪ · ১ মিনিটে পড়ুন
একদিনেই হবিগঞ্জে ১ জন চিকিৎসক ও ১ নার্সসহ ১০ জনের করোনা শনাক্ত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১ এপ্রিল, ২০২০, মঙ্গলবার

হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় একদিনেই ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) রাত ১১টায় ১০ জন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ থেকে আসা রিপোর্টে এই তথ্য পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক ও নার্সরা হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। বাকিরা বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান তিনি।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. কে এম মোস্তাফিজুর রহমান বলেন, আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। হবিগঞ্জে এই প্রথম কোনো চিকিৎসক করোনা আক্রান্ত হলেন।

আক্রান্ত ১০ জনের মধ্যে লাখাই উপজেলায় ৩ জন, বানিয়াচং উপজেলায় ৩ জন, বাহুবল উপজেলায় ১ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ২ জন ও চুনারুঘাট উপজেলায় ১ জন।

সোমবার ওসমানীর মেডিকেল কলেজের ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে এবং ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে। যাদের সবার বাড়ি হবিগঞ্জ। এ নিয়ে হবিগঞ্জে মোট ১১ জনের করোনা শনাক্ত হলো।

স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।