মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনায় ডিসেম্বরের প্রথম ৯ দিনেই দেশের ১০ জন চিকিৎসকের মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ৭:৪০ · ২ মিনিটে পড়ুন
করোনায় ডিসেম্বরের প্রথম ৯ দিনেই দেশের ১০ জন চিকিৎসকের মৃত্যু
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১০ ডিসেম্বরে, ২০২০, বৃহস্পতিবার

সম্প্রতি, করোনার দ্বিতীয় ঢেউ এর কারণে ডিসেম্বরের শুরু থেকেই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে অধিক হারে চিকিৎসক মৃত্যুবরণ করবার খবর পাওয়া গিয়েছে। পহেলা ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বিগত ৯ দিনে দেশের আরো ১০ জন মানবসেবায় নিবেদিতপ্রাণ চিকিৎসক যুক্ত হয়েছেন করোনায় শহীদ চিকিৎসকদের কাতারে।

তাঁরা হলেন- ঢাকা মেডিকেল কলেজের সাবেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ডা. বজলে কাদের (১/১২/২০), সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক পরিচালক ডা. শেখ শাহাজাহান(৩/১২/২০),
শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এ কে এম শামসুল হক
(৩/১২/২০), প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ কিউ এম মুজিবুল হক( ৫/১২/২০), বাংলাদেশ ব্যাংক মেডিকেল সেন্টারের এসিসট্যান্ট চীফ মেডিকেল অফিসার ডা. এ বি এম মিজানুর রহমান একান্ত(৫/১২/২০), যৌন ও চর্ম বিশেষজ্ঞ ডা. এ কে এম আমিরুল হুদা কালাম(৫/১২/২০), ইস্টার্ন মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. আইরিন মেহরাজ(৫/১২/২০), স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত এসিট্যান্ট ডিরেক্টর ডা. মোঃ হাবিবুর রহমান( ৬/১২/২০), বীর মুক্তিযোদ্ধা মনোরোগ বিশেষজ্ঞ ডা. লে. কর্ণেল (অব.) মোস্তাফিজুর রহমান(৭/১২/২০) এবং সনোলজিস্ট ডা. সাইদুল ইসলাম(৯/১২/২০)।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে উক্ত চিকিৎসকদের প্রায় সকলেই সংক্রমণজনিত জটিলতা নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির তথ্যমতে, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এবং কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী শহীদ চিকিৎসকদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জন।

তথ্যসূত্রঃ
ওয়াসিফ হোসেন
প্ল্যাটফর্ম এক্টিভিস্ট
প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।