মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

ফরিদপুর মেডিকেল কলেজে প্ল্যাটফর্মের আয়োজনে পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস

ওয়েব টিমপ্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫১ · হালনাগাদ: ১ অক্টোবর ২০১৮ · ২ মিনিটে পড়ুন
ফরিদপুর মেডিকেল কলেজে প্ল্যাটফর্মের আয়োজনে পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস
লেখার আকার

স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এবং প্ল্যাটফর্মের সার্বিক সহায়তায় ‘বিশ্ব জলাতংক দিবস-২০১৮’ উপলক্ষে ফরিদপুর মেডিকেল কলেজে র‍্যালি এবং সেমিনার আয়োজিত হয়েছে।

সকাল সাড়ে নয়টায় কলেজ প্রাঙ্গন থেকে র‍্যালি শুরু হয়। র‍্যালি শেষে কলেজ গ্যালারিতে সায়েন্টেফিক সেমিনারের আয়োজন করা হয়।

র‍্যালি ও সেমিনারে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খবীরুল ইসলাম খবীর।

সেমিনারের সময় মঞ্চে আরও আসন গ্রহন করেন, সার্জারি বিভাগের ইউনিট দুই এর প্রধান, অধ্যাপক ডা. মিজানুর রহমান, প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, গাইনি ও অবস বিভাগের ইউনিট দুই প্রধান অধ্যাপক ডা. জেবুন্নেছা পারভীন, কমিনিউটি মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, এস.এম ইমরান আলী, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. রিপন বড়ুয়া।

এছাড়াও, সেমিনারে উপস্থিত ছিলেন, সকল বিভাগের শিক্ষক শিক্ষিকা বৃন্ধ এবং সকল ব্যাচের শিক্ষার্থীরা।


সেমিনারের শুরুতে প্ল্যাটফর্ম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন, প্ল্যাটফর্ম কেন্দ্রীয় পরিষদের সভাপতি, ডা. নিলয় শুভ।

উক্ত বৈজ্ঞানিক সেমিনারে, জলাতংক নিয়ে সচেতনতামূলক স্লাইড প্রেজেন্টেশন করেন কমউনিটি মেডিসন বিভাগে প্রধান ও অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ রফিকুল ইসলাম এবং মাইক্রোবায়োলজি ডিপার্টেমেন্ট প্রধান ও অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ রিপন বড়ুয়া।


ডা. রফিকুল ইসলাম, র‍্যাবিসের এপিডেমিওলজি এবং বাংলাদেশে র‍্যাবিসের প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরেন। ডা. রিপন বড়ুয়া, র‍্যাবিসের ভাইরোলজি এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়া জলাতংক নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডাঃ এস এম ইমরান আলী স্যার।

সবশেষে অধ্যক্ষ অধ্যাপক ডা. খবীরুল ইসলাম খবীর এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনার সমাপ্ত ঘোষনা করা হয়৷ সেমিনার শেষে, সিগনেচার ব্যানারে সাইন করেন, উপস্থিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং ছাত্র ছাত্রী বৃন্দ। তারপর, জনসচেতনতা মূলক একটি কার্যক্রম পরিচালনা করা হয়।

পুরো অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন ডা. রাদশি জামান বর্ন এবং প্ল্যাটফর্ম টিমের হয়ে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন, ডা. সুমী আক্তার, ফয়সাল আব্দুল্লাহ, তৌকির তানজিম ও
আবুল হাসনাত বিন জুবায়ের।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।