শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ব্রাক্ষ্মণবাড়িয়া মেডিকেল কলেজে পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস ২০১৮

২৮ সেপ্টেম্বর, ব্রাক্ষ্মণবাড়িয়া মেডিকেল কলেজে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এবং বাংলাদেশের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন প্ল্যাটফর্মের সহযোগিতায়, কমিউনিটি মেডিসিন ও মাইক্রোবায়োলজি বিভাগের তত্বাবধানে, সারাদেশের ৪৫ টি মেডিকেল কলেজের সঙ্গে পালিত হলো “বিশ্ব জলাতঙ্ক দিবস ২০১৮”।

সকাল ১০ টায় কলেজের গ্যালারী তে একটি বৈজ্ঞানীক সেমিনারের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি সুন্দর ও সাবলীলভাবে পরিচালনা করেন মাইক্রোবায়োলজি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক Dr. Arifur Rahman Masum স্যার।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষ্মণবাড়িয়া মেডিকেল কলেজের মাননীয় চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ। অধ্যক্ষ মহোদয় অধ্যাপক বিগ্রেঃ জেনাঃ (অব) মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত সেমিনারে জলাতঙ্ক বিষয়ে মূল্যবান বক্তৃতা উপস্থাপন করেন অধ্যাপক Dr. Zakiur Rahman বিভাগীয় প্রধান – মাইক্রোবায়োলজি; অধ্যাপক ডাঃ মোঃ আমিনুর রহমান, বিভাগীয় প্রধান- কমিউনিটি মেডিসিন।

কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ আমিনুর রহমান স্যার তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে জলাতঙ্ক রোগ নিয়ে সবার মাঝে ধারণা দেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের এই সচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এধরণের জনসচেতনতামূলক কার্যক্রমের সাথে সংযুক্ত থাকার জন্য তিনি তার সকল ছাত্রছাত্রী এবং উপস্থিত সকলকে আহবান জানান।

সেমিনারে জলাতঙ্ক রোগ নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ জাকিউর রহমান। তিনি তার বক্তব্যে জলাতঙ্ক রোগ সম্পর্কে তথ্যবহুল আলোচনা করেন। জলাতঙ্ক রোগ প্রতিরোধে সকলের করণীয় কি সে বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি।
সেমিনারে মূল্যবান বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ডাঃ মোঃ আবু সাঈদ। তিনি তার বক্তব্যে জলাতঙ্ক রোগ প্রতিকার নিয়ে বিস্তারিত বর্ণনা করেন। সেমিনারে আয়োজকদের প্রতি এবং উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন জানিয়ে জলাতঙ্ক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলেজের মাননীয় অধ্যক্ষ। এছাড়াও সেমিনারটিতে উপস্থিত ছিলেন, কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষকমন্ডলী । আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ, ইউনাইটেড কেয়ার ইন্সটিটিউট অফ মেডিকেল টেকনোলজি; অধ্যক্ষ, ব্রাক্ষ্মণবাড়িয়া ইউনাইটেড নার্সিং কলেজ।

জলাতঙ্ক বিষয়ে জনসচেতনতামূলক এই কার্যক্রম পরিচালনা করার জন্য ভূয়সী প্রশংসা করেন অধ্যক্ষ, ব্রাক্ষ্মণবাড়িয়া ইউনাইটেড নার্সিং কলেজ।
সেমিনারের পর, সিগনেচার ব্যানারে সিগনেচার করার মাধ্যমে সিগনেচার ক্যাম্পেইন হয়।
এরপর, প্ল্যাটফর্মের কলেজ প্রতিনিধির নেতৃত্বে এক র‍্যালীর আয়োজন করা হয়। সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন। র‍্যালীর পর তারা সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে জলাতঙ্ক রোগ সম্পর্কে জনসচেতনামূলক কার্যক্রম চালনা করেন।
সেমিনার, র‍্যালী ও সিগনেচার ক্যাম্পেইনসহ পুরো অনুষ্ঠানটির নেতৃত্ব দান করে উক্ত কলেজের প্ল্যাটফর্ম প্রতিনিধি Ayesha Mojumder ।
সবশেষে, জলাতঙ্ক বিষয়ে জনসচেতনামূলক কার্যক্রমটি পরিচালনা করার জন্য কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তর ও প্ল্যাটফর্মকে ধন্যবাদ জ্ঞাপন করে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।