বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে পালিত হল বিশ্ব জলাতঙ্ক দিবস

রোগতত্ত্ববিদগণ বলছেন বিশ্বায়নের যুগে রোগের ধরন পাল্টেছে আগে সংক্রামক ব্যাধি বেশি হতো, এখন অসংক্রামক ব্যাধি।
র‍্যাবিস বা জলাতঙ্ক একটি সংক্রামক রোগ। এটি র‍্যাবিস জীবাণু দ্বারা আক্রান্ত কুকুর, শিয়াল, বানর বিড়াল এর কামড়ে মানুষে ছড়ায়। জলাতঙ্ক আক্রান্ত হয়ে ২০০৮ সালে মারা যায় ১৮০ জন এবং ২০১৭ তে ৬০ জন। পরিসংখ্যানও বলছে এই সংক্রামক ব্যাধিটি কমেছে কিন্তু নির্মূল করা যায়নি।

বিশ্বব্যাপী সংক্রামক ব্যাধি নির্মূলীকরণ এর অংশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করে আসছে।

২০২২ সালের মধ্যে জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশেও দিবসটি যথাযথভাবে পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এবছর দিবসটি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার তত্ত্বাবধানে এবং চিকিৎসা সংগঠন প্ল্যাটফর্মের সার্বিক সহযোগিতায় জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচী হিসেবে সারা দেশের ৪৫টি মেডিকেল কলেজে বিভিন্ন অনুষ্ঠান এবং গণসচেতনতার মধ্যদিয়ে পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল “জলাতঙ্ক: অপরকে জানান এবং জীবন বাঁচান।”

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আজ ২৯ সেপ্টেম্বর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে সকাল ৯:০০ টায় র‍্যালী বের করা হয়। ৯:৩০ টার দিকে কলেজ কনফারেন্স হলে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে অংশগ্রহণ করেন কলেজের প্রিন্সিপাল, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, ক্লিনিক্যাল নন-ক্লিনিক্যাল সাবজেক্টের অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপকগণ, লেকচারারগণ, রেজিস্টারগণ। তাছাড়াও অংশগ্রহণ করেন ইণ্টার্ণ চিকিৎসক, ৩য়, ৪র্থ, ৫ম বর্ষের শিক্ষার্থীরা।

সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রিন্সিপাল প্রফেসর ডা: জাফরউল্লাহ চৌধুরী। সিডিসি ফেলো ডা: শাহরিয়ার রিজভী স্যার র‍্যাবিস সম্পর্কিত একটি চমৎকার প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর জসিমউদ্দিন মজুমদার স্যার, প্রফেসর এ বি সিদ্দিকুর রহমান স্যার। পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেমিনারকে আরো প্রাণবন্ত করে তোলে।

সেমিনারে বিশিষ্ট স্যাররা র‍্যাবিস নির্মূলে আরো কিছু কার্যকরী পদক্ষেপ নেয়ার পরামর্শ ও প্রস্তাবনা তুলে ধরেন। সেমিনার শেষে দিনের উল্লেখযোগ্য কার্যক্রম- জনসচেতনতা বৃদ্ধিকল্পে কাউন্সিলিং এবং সিগনেচার ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রিন্সিপাল মহোদয়। তারপর প্ল্যাটফর্ম প্রতিনিধি ও ভলান্টিয়াররা ২৩৫ জনকে কাউন্সিলিং ও তাদের মাঝে লিফলেট বিতরণ এবং সিগনেচার ক্যাম্পেইন পরিচালনা করেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।