আমি হয়ত ডাঃ শামারুখের মত নিউজ হয়ে যেতাম
লেখকঃ ডাঃ নাসিমুন নাহার গত কিছুদিন ধরে এই ভাবনাটা আমাকে পেয়ে বসেছে। প্রথম প্রফের পরে আমার বিয়ে হয়ে যায়, পাত্র ইঞ্জিনিয়ার, বড় কোম্পানিতে চাকরি করে, গাড়ি, বাড়ি সব আছে! সত্যি সত্যি ইঞ্জিনিয়ার, মিথ্যা না কিন্তু, পুরো ফ্যামিলি এডুকেটেড, মা বাবা ১ম শ্রেণীর কর্মকর্তা, বোনরা ডাক্তার। আমি আমার আব্বু আম্মুর প্রিন্সেস ছিলাম। নানুবাড়ি দাদুবাড়িতে সবার চোখের মনি ছিলা্ম ফ্যামিলির বড় মেয়ে…

