সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

“ইত্যাদি” অনুষ্ঠানে চিকিৎসকদের নিয়ে আয়োজনঃ প্রতিক্রিয়া

ছেলেবেলা থেকে বিটিভিতে শুক্রবারের আলমগীর শাবানাসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবিসহ কোন বিনোদনমুলক অনুষ্ঠানই মিস করতাম না।এরমধ্যে সবচেয়ে যে অনুষ্ঠানটি প্রিয় ছিল তা হল “ইত্যাদি” ।কিন্তু আজকের পর্বটি দেখে আমি পুরাই অবাক।শেষমেশ ইত্যাদি ও ডাক্তারদের নিয়ে নেতিবাচক আয়োজনimages।চলুন দেখে নেওয়া যাক তার কিছু নমুনাঃ
১. প্রত্যন্ত অঞ্চলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার তার হাসপাতাল কে পরিচ্ছন্ন রাখতে “হাসপাতাল কে পরিচ্ছন্ন রাখুন” নামক প্লাকার্ড গলায় ঝুলিয়েছেন, কর্মচারীদের কে সচেতন করেছেন,খুব ভাল কথা। কিন্তু হাসপাতালের টয়লেট ও যখন উনি নিজে পরিষ্কার করতে নামেন তখন সেটাকে আর সাধুবাদ দেওয়া যায় না। ডাক্তারের কাজ চিকিৎসা দেওয়া,সুইপারের কাজে অংশ নেওয়া নয়।

২.এক ডাক্তার তার সেলফোন সার্ভিসিং এর জন্য মিস্ত্রির কাছে গেলেন।আগে এক বার ঠিক করে নেওয়ার পর ও মিস্ত্রির ভুলের কারণে ফোনটি আবার নষ্ট হয়েছে যেটা মিস্ত্রি নিজে স্বীকার করেছে। ঠিক করে দেবার পর আবার বিল চাইলো মিস্ত্রি। কারন জানতে চাওয়ায় সে বলে ডাক্তারের কাছে প্রথমবার দেখানোর পর দ্বিতীয় বার দেখানোর সময় আবার ভিজিট দিতে হয়, এজন্য তার ও এখন বিল।হিউম্যান বডির সাথে ফোনের তুলনা,রাম ছাগলামি বৈকি।

৩.প্রতিষ্ঠিত এক ডাক্তারের চেম্বারে এক রোগী আসলো। ডাক্তার যখন বললেন রোগীর অবস্থা ভাল না, আরো আগে আসতে হত।কিন্তু রোগীর মতে তিন মাসের আগে ওই ডাক্তারের সিরিয়াল পাওয়া যায় না,সেটাও ডাক্তারের দোষ।ভাই থামেন,ডাক্তার তো আর একটা না, যে কোন বিশেষজ্ঞ কে দেখালেই হয়, কিন্তু রোগী যখন মনে করে ওই ডাক্তারের কাছে যাওয়া লাগবে তখনই দেখতে হয় লম্বা সিরিয়াল, যেটাতে ডাক্তারের কোন হাত নাই।

শেষকথাঃ শত সমালোচনার পর ও ডাক্তাররা সব সহ্য করে মুখ বুজে,সেবা দেয় নীরবে নিভৃতে। কারন, মানুষের পেছনে লাগার শিক্ষা তাদেরকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে সেবার আলোকবর্তিকাকে জ্বেলে ধরে স্রষ্টার অনুগ্রহ কে কাছে পাবার শিক্ষা।
‪#‎হ্যাপি_ডাক্তারি‬

রাশেদুল ইসলাম রানা
রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on ““ইত্যাদি” অনুষ্ঠানে চিকিৎসকদের নিয়ে আয়োজনঃ প্রতিক্রিয়া”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।