রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শীতকালের অসুখ-বিসুখঃ কি করবেন?

শুরু হয়ে গেছে শীত : সর্দিজ্বর, কাশি এবং গলায় ব্যথা হলে কি করবেন??
সাধারণত আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আমাদের দেশে কিছু কিছু রোগ খুব বেশি বেড়ে যায়! বিশেষত বাচ্চা, বৃদ্ধ এবং ক্রমাগত রোগে আক্রান্তদের রোগগুলো বেশি হয়ে থাকে! এই সময় সর্দিজ্বর এবং গলায় ব্যথা রোগগুলো থেকে সাবধানে থাকতে হবে!
cold-common-cold-fcg

সর্দিজ্বর এবং গালায় ব্যাথার কারণ?
এটা সাধারণত হয়ে থাকে বায়ু বাহিত ভাইরাসের আক্রমণে এবং ভাইরাসগুলো দ্রুত রোগ প্রতিরোগ ব্যবস্থাকে পরাভূত করে শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে!

_67234597_viruses108439196
কিভাবে ছড়ায়??
ভাইরাসগুলো খুবই সংক্রামক সুতরাং হাচি, কাশি কিংবা আক্রান্তের ব্যাবহারিত জিনিসপত্রের মাধ্যমে এটা ছড়াতে পারে! নাক, চোখ এবং মুখ দিয়ে ভাইরাসগুলো শরীরে প্রবেশ করে!
images (3)

কিভাবে রোগ প্রতিরোধ করবো ?
আমরা অতিসহজে এই রোগটা প্রতিহত করতে পারি!তবে সেক্ষেত্রে আমাদেরকে –

_common_cold_wash_hands

499c129c45e8aa9a5c7f702d32e6

Common-Cold-Treatment-660x462
১। যথাযথ শীতবস্ত্র ব্যাবহার করতে হবে।
২। নিয়মিত হাত পরিষ্কার করতে হবে ।
৩। বেশি বেশি পানি পান করতে হবে ।
৪। প্রচুর ফলমুল এবং আঁশযুক্ত খাবার খেতে হবে।
৫। নিজে পরিষ্কার থাকতে হবে এবং আশপাশের পরিবেশও পরিষ্কার রাখতে হবে!
৬। ভিটামিন এবং এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে!
৭। ব্যায়াম করতে হবে!
৮। ধুমপান পরিহার করতে হবে!

সর্দিজ্বর এবং গলাব্যাথা হলে কি করবেন??
যদি কারও সর্দিজ্বর ও গলায় ব্যথা হয় তাহলে ভয়ের তেমন কোন কারণ নেই! এটা সাধারণত ৩ থেকে ৭ দিনেই ভালো হয়ে যায় তবে আপনাকে যেটা করতে হবে-
১। কুসুম গরম পানিতে লবন দিয়ে গড়গড়া করবেন।
২। সাধারণ তাপমাত্রার পানি খাবেন।
৩। গরম পানি পান করবেন না!
৪। ঠান্ডা পানি পান করবেন না!
৫। বাচ্চাদেরকে চকলেট কিংবা শক্ত মিষ্টি খেতে দিতে পারেন ।
৬। ধুমায়িত পরিবেশ পরিহার করুন।
৭। ধুমপান বন্ধ করুন।
৮। সম্ভব হলে মাস্ক ব্যাবহার করুন।
৯। প্রচুর পানি পান করুন!
১০। বাচ্চাদের হাত বেশি বেশি পরিষ্কার করুন ।
মেন্থল কিংবা এলাচের ভাপ নিতে পারেন তবে কখনোই গরম ভাপ নিবেন না! যদি নেন তাহলে লাভের চেয়ে ক্ষতি হবার সম্ভাবনা বেশি!

images (1)
কখন ওষুধ খাবেন?
১। যদি জ্বর বেশি হয় কিংবা গলা ব্যথা বেশি হয়।
২। ডাইবেটিস, অ্যাজমা কিংবা ক্রনিক কোন রোগ থাকে।
৩। থাইরয়েডের কোন সমস্যা থাকলে!
৪। রিউমাটিক ফেভার থাকলে
৫। যদি বারবার গলায় ব্যথা হয়!
৬। হার্টের কোন রোগ থাকে তাহলে আপনাকে ওষুধ খেতে হবে!

কি ধরনের ওষুধ খাবেন??
প্রথম প্রথম আপনি শুধুমাত্র প্যারাসিটামল খেলেই চলবে! তবে অবশ্যই আইবুপ্রোফেন কিংবা এসপিরিন জাতীয় ওষুধ পরিহার করবেন! সর্দি থাকলে এন্টিহিস্টামিন যেমন লোরাটিডিন, ডেসলোরাটিডিন, ফিক্সোফেনাডিন ইত্যাদি খেতে পারেন। সাধারণত এর জন্য কোন এন্টিবায়োটিক ব্যবহার করা হয় না !
Sick child

cold_symptom-picture

Common-cold

jui_rf_photo_of_thermometer

কখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন??
উপরের কারণ ছাড়াও যদি শ্বাসকষ্ট, বুকে ঘর ঘর শব্দ বা বাঁশির মত শব্দ, কন্ঠস্বর পরিবর্তন হয়ে যায়,জ্বর খুব বেড়ে যায় তাহলে আপনার অ্যান্টিবায়োটিক শুরু করা উচিত! তবে আপনাকে এর জন্য জন্য কমপক্ষে তিন দিন অপেক্ষা করতে হবে! অর্থাৎ তিন দিন পর এন্টিবায়োটিক শুরু করতে হবে!

খারাপ কিছু কখন ভাববেন?
যদি বার বার জ্বর আসে, সব সময় গলাতে ব্যাথা থাকে, শ্বাসকষ্ট খুব বেশি হয়, মুর্ছা যায় কিংবা অজ্ঞান হয়ে যাই তাহলে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গ্ল্যান্ডুলার ফিভার, নিপাহ, মার্চ কিংবা গলার অন্যান্য জটিল রোগ এক্সক্লুড করতে হবে!
সাবায় সুস্থ থাকুন । ভালো থাকুন। নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলুন!

ডা.আজিজুর রহমান
আবাসিক মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, কোটচাঁদপুর, ঝিনাইদহ!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।