মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
sticky

আবারো চিকিৎসকদের উপর হামলাঃ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ ডিসেম্বর ২০১৫, ১:৫৩ · ২ মিনিটে পড়ুন
আবারো চিকিৎসকদের উপর হামলাঃ  চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ
লেখার আকার

12342337_10208362359200277_2572283548645421884_nহবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রোগী দেখাকে কেন্দ্র করে ডাক্তারদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ ডাক্তারসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার উত্তর রানীগাঁও গ্রামের ফুল মিয়া ও চাটপাড়া গ্রামের আতাব উল্লার মাঝে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ হয়। রাতে সংঘর্ষে উভয়পক্ষের আহত লোকজন চিকিৎসার জন্য চুনারুঘাট হাসপাতালে যান। এক পক্ষের রোগী দেখার সময় অপর পক্ষের লোকজন তাদেরকে আগে দেখার জন্য কর্তব্যরত ডাক্তারদের উপর চাপ প্রয়োগ করেন। কিন্তু ডাক্তার গুরুতর আহতদের আগে চিকিৎসা দিতে থাকলে এক পর্যায়ে ডাক্তারদের উপর চড়াও হয় আতাব উল্লার লোকজন।
এতে ডাঃ মীরা পাল, ডাঃ রাজীব দত্ত, ডাঃ লতিফসহ ৫ জন আহত হন। এ ঘটনায় পুলিশ আতাব উল্লা ও তার ছেলে সালাউদ্দিনসহ ৪ জনকে আটক করেছে।
.
এই ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ জেলা স্বাচিপ ও বিএমএ আজ এক মানববন্ধন এর আয়োজন করে। দুষ্কৃতিকারীরা এখনো আটক আছে। যারা বলেন চিকিৎসকদের সংগঠন কিছু করে না তাদের বলি, আমরাই চিকিৎসক , আমরাই সংগঠন। কিছু করতে হবে আমাদেরই। কাজেই হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। আওয়াজ তুলতে হবে , মাঠে থাকতে হবে , টেবিল টক করে দাবীও আদায় করতে হবে।

ডাঃ শাহরিয়ার রাফি
TMPSNAPSHOT1436266561276

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা বৃদ্ধি পেল ও চালু হলো পরিবহণ সুবিধা বিএসএমএমইউ তে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেল আজ বেসরকারি রেসিডেন্টদের পারিতোষিক বৃদ্ধি ও পরিবহন চালু - এর উদ্বোধনি অনুষ্ঠান। আমাদের দেশের তুলনায় বিভিন্ন দেশে রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা অনেক বেশি। পূর্বে উচ্চশিক্ষা গ্রহণ কালে ভাতা প্রাপ্তি হবে বিষয়টা অভাবনীয় ছিল। ভাতা…

২২ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

মুক্তামনির হাতে চামড়া লাগানোর কাজ সমাপ্ত

পুরো হাতে চামড়া লাগলো মুক্তামনির মুক্তামনির পুরো হাতে চামড়া লাগানোর কাজ শেষ করেছেন চিকিৎসকরা। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দেড় ঘণ্টা পর তাকে বের করা হয়। বর্তমানে তাকে আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে…

৭ নভেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

৬১ তম সিএমসি ডেঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ- আমার গর্ব

২৬ মার্চ, ১৯৭১। স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রাম মহানগরীর তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তখন চাঞ্চল্য, দ্বিধা, উত্তেজনা। রাস্তায় রাস্তায় ব্যারিকেড, কেউ কেউ নিচ্ছেন সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে চলছে অন্য এক প্রস্তুতি। ইতিহাসে কল্পনা চলে না, তিনটি…

২১ সেপ্টেম্বর ২০১৭বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

  1. Amader BMA ki sudho sartho niye e besto thakbe?
    Doctor der juggo morjada chai.ekjon MBBS pass doctor polish prosason er ek jon ASP er soman.tai polish prosason er keho jodi doctor der sathe kotha bolte ase tahole minimum ASP ke aste hobe.and doctorder against e keho GD/mamla korte chaile ekjon SP ke e GD/mamla likhte hobe.
    MONE RAKHBEN—–
    DOCTOR RA JODI EKDIN BOSE THAKE TAHOLE BANGLADESER 15.5 KOTI MANUSER VOGANTIR KUN PORJAYE JABE,EKTO VEBE DEKHBEN.

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।