পঞ্চগড়ে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কালোব্যাচ ধারণ
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলে হাসান সিদ্দিকী নাঈমের উপর হামলার প্রতিবাদে কালোব্যাচ ধারণ করে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখার আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল, মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের…