মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
নিউজ

চিকিৎসককে হাসপাতাল মালিকের বর্বরোচিত নির্যাতন, গ্রেফতার ১

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১২:৩৪ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসককে হাসপাতাল মালিকের বর্বরোচিত নির্যাতন, গ্রেফতার ১
লেখার আকার

বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মুক্তি প্রাইভেট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পারভেজ আহমেদকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান খন্দকার ও পরিচালক জসিম উদ্দিন সরকারের বিরুদ্ধে। রোববার (১৩ অক্টোবর) দুপুরে হাসপাতালের একটি রুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় পারভেজকে উদ্ধার করে নবীনগর থানা পুলিশ।

এ ঘটনায় হাবিবুর রহমান খন্দকার ও জসিম উদ্দিন সরকারসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে নবীনগর থানায় মামলা করেছেন ভুক্তভোগী চিকিৎসক। নবীনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতালের পরিচালক জসিম উদ্দিন সরকারকে গ্রেপ্তার করে সোমবার (১৪ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ডাক্তার পারভেজ আহমেদ দুপুর দেড়টা পর্যন্ত ডিউটি শেষ করে রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হাসপাতালের মালিক হাবিবুর রহমান খন্দকার উনাকে ডাকাডাকি করলে তিনি সেখানে যেতে অনীহা জানান। এ সময় জসিম উদ্দিনসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জন রুমে ঢুকে পারভেজকে এলোপাথাড়ি পিটিয়ে মারাত্মক জখম করে হাত-পা বেধেঁ রাখে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতন পরবর্তী সময়ের বেশ কিছু ভিডিও প্রকাশিত হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “আমাকে একজন ফোন করে জানান মুক্তি প্রাইভেট হাসপাতালে মারামারি হয়েছে। এই সংবাদের ভিত্তিতে হাসপাতালে যায়। হাসপাতালে গিয়ে ডাক্তারকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিচালক জসিম উদ্দিনকে গ্রেপ্তার করলেও হাসপাতালের মালিক হাবিবুর রহমান পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

হাসপাতালের ম্যানেজার ঝরণা ঘোষের সাথে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমেদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।