রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ভারতের বিভিন্ন প্রদেশে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে গণ পদত্যাগ ও কর্মবিরতির হিড়িক

বুধবার, ০২ অক্টোবর, ২০২৪

ভারতের উত্তর প্রদেশের মিরাটে অবস্থিত এলএলআরএম মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক ডা. মানিশের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মেডিকেল কলেজের সকল আবাসিক চিকিৎসক গণ পদত্যাগ করেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি হাসপাতালে রোগীর মৃত্যুর জেরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মারধরের প্রতিবাদে পশ্চিমবঙ্গে ধর্মঘট ও কর্মবিরতি শুরু হয়েছে।

উত্তর প্রদেশের স্থানীয় পত্রিকার বরাতে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রোজ সোমবার মিরাটের এলএলআরএম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসকের উপর হামলা করা হয়। প্রতিবাদে গত ০১ অক্টোবর, কলেজের আবাসিক চিকিৎসকদের সংগঠন ‘রেসিডেন্ট ডক্টরস এসোসিয়েশন’ এর এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে সকল আবাসিক চিকিৎসক গণ পদত্যাগ করার পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা সহ সকল ধরনের চিকিৎসা সেবায় শাট ডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

 

প্রদেশের অনেক চিকিৎসকই এদের সাথে একাত্মতা পোষণ করেছেন। ডা. ধ্রুব চৌহান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন – “এটা বিশাল প্রতিবাদ! ভারতের ইতিহাসে প্রথমবারের মতো, এলএলআরএম মেডিকেল কলেজের সকল আবাসিক চিকিৎসক সরকারি নিরাপত্তা প্রদানের পূর্ব পর্যন্ত গণ পদত্যাগ করেছেন। সকল ধরনের জরুরি ও নির্বাচিত সেবা প্রদান সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে।”

পশ্চিমবঙ্গে আর. জি. কর. মেডিকেল কলেজ হাসপাতালে গত ৯ আগষ্ট চিকিৎসক মৌমিতা ধর ধর্ষণ ও সম্প্রতি উত্তর চব্বিশ পরগনা জেলার একটি হাসপাতালে রোগীর মৃত্যুর জেরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শিক্ষানবিশ চিকিৎসকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’ এর তত্ত্বাবধানে গত ৩০ সেপ্টেম্বর থেকে ধর্মঘট পালিত হচ্ছে। গতকাল থেকে রাজ্যের ২৩টি মেডিক্যাল কলেজ হাসপাতালে পুনরায় কর্মবিরতি শুরু হয়েছে। আজ ০২ অক্টোবর ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’ এর পক্ষ থেকে মহাসমাবেশেরও ডাক দেয়া হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, পশ্চিমবঙ্গে চিকিৎসকদের দাবির মধ্যে রয়েছে হাসপাতালের নিরাপত্তা জোরদার করা, অপরাধীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তি প্রদান করা, মেডিকেল কলেজগুলোর দুর্নীতির তদন্ত করা।

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, “এই আন্দোলনের কোনও আলাদা মুখ নেই। মানুষই মুখ। এটা গণ-আন্দোলন। শুধু হাসপাতালে নয়, সমাজের আর কোথাও যাতে একজন চিকিৎসককেও নির্যাতিত না হতে হয়, একজন মহিলাকেও ধর্ষিতা না হতে হয়, তার জন্যই আমাদের লড়াই। সমাজের বিভিন্নস্তরের মানুষ এই লড়াইতে সামিল হয়েছেন। যতদিন সমগ্র ভারতে চিকিৎসক নির্যাতন বন্ধ না হচ্ছে ততদিন আমাদের সংগ্রাম চলবে।”

এসএসকেএমএইচ (শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হাসপাতাল)-এর পরিচালক মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, “এমন ন্যক্কারজনক ঘটনা যে কোন হাসপাতালে ঘটে, তা কল্পনাও করা যায় না। এর সঙ্গে যাঁরা সরাসরি এবং পরোক্ষ ভাবে যুক্ত, তাঁদের সকলকে চিহ্নিত করা হোক।”

সাম্প্রতিক সময়ের তথ্য অনুসন্ধান করে দেখা গিয়েছে, শুধু ভারতেই না; একই সাথে নেপাল,বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায়ও চিকিৎসক হেনস্তা ও নির্যাতনের ঘটনা ঘটছে। এ নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দীন আহমদ শিবলী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।