সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ কামরুল গতকাল রাতে জরুরী বিভাগে চিকিৎসা দিচ্ছিলেন। রাত ৯টার দিকে স্থানীয় এক প্রভাবশালী ব্যাক্তি ডাঃ কামরুলকে রোগী দেখার জন্য বাড়িতে যেতে বলেন। ডাঃ কামরুল বলেন তিনি বাড়িতে যাবেন না, রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন ঐ প্রভাবশালী ব্যাক্তি।শাসিয়ে যান ডাক্তার কামরুলকে। রাত ১১টার দিকে কামরুল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হলে অন্ধকারে আগে থেকে ঘাপটি মেরে থাকা অজ্ঞাত পরিচয়ের লোকজন তাঁকে বেধড়ক পিটিয়ে চলে যায়। কামরুল সকালে থানায় জিডি করেছেন। জানা যায়, এরকম ঘটনা এটাই প্রথম নয়। কয়েক মাস অন্তর অন্তর এখানে ডাক্তার নির্যাতনের ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবীতে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন।
রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা বৃদ্ধি পেল ও চালু হলো পরিবহণ সুবিধা বিএসএমএমইউ তে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেল আজ বেসরকারি রেসিডেন্টদের পারিতোষিক বৃদ্ধি ও পরিবহন চালু - এর উদ্বোধনি অনুষ্ঠান। আমাদের দেশের তুলনায় বিভিন্ন দেশে রেসিডেন্ট শিক্ষার্থীদের ভাতা অনেক বেশি। পূর্বে উচ্চশিক্ষা গ্রহণ কালে ভাতা প্রাপ্তি হবে বিষয়টা অভাবনীয় ছিল। ভাতা…
মুক্তামনির হাতে চামড়া লাগানোর কাজ সমাপ্ত
পুরো হাতে চামড়া লাগলো মুক্তামনির মুক্তামনির পুরো হাতে চামড়া লাগানোর কাজ শেষ করেছেন চিকিৎসকরা। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং দেড় ঘণ্টা পর তাকে বের করা হয়। বর্তমানে তাকে আইসিইউ বা ইনটেনসিভ কেয়ার ইউনিটে…
৬১ তম সিএমসি ডেঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ- আমার গর্ব
২৬ মার্চ, ১৯৭১। স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রাম মহানগরীর তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে তখন চাঞ্চল্য, দ্বিধা, উত্তেজনা। রাস্তায় রাস্তায় ব্যারিকেড, কেউ কেউ নিচ্ছেন সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি। তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে চলছে অন্য এক প্রস্তুতি। ইতিহাসে কল্পনা চলে না, তিনটি…