সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্ল্যাটফর্ম জব কর্নারঃ রিসার্চ, টেলিমেডিসিনে খণ্ডকালীন কাজের সুযোগ

An Idea can change Life…আর সে আইডিয়া যদি ডাক্তারের হয়-An Idea can SAVE LIVES, MILLION LIVES. ১৯৭৮ সালে খাবার স্যালাইনের ব্যাপক ব্যবহার শুররু আগে সারা বিশ্বে কেবল ডায়রিয়ায় প্রতি বছর ৫০ লক্ষ শিশু মারা যেত, এক খাবার স্যালাইনের কারণে ডায়রিয়াজনিত মৃত্য হার কমে ১৮ লক্ষে নেমে এসেছে। আর হ্যাঁ, পৃথিবীর দ্বিতীয় জীবন রক্ষাকারী ওআরএস (এন্টিবায়োটিক প্রথম) আবিষ্কারের সাথে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ জড়িয়ে আছে। কোটি মানুষের শরণার্থী শিবিরে তখন কলেরার মহামারী আসন্ন, একটি শিবিরে আইভি স্যালাইন শেষ। জন হপকিন্সের ডাঃ ডিলিপ মহালনবিশ এতগুলো মানুষকে চোখের সামনে মরে যাবে মেনে নিতে পারেন নি, তিনি তাঁর সহকারীদের নিয়ে মুখে খাওয়ানোর স্যালাইন বানিয়ে দিতে শুরু করেন। ঐ ক্যাম্পেই বাঁচে অন্তত ৩০০০ বাংলাদেশীর প্রাণ, চিকিৎসা বিজ্ঞানে গবেষকদের ভাষায় আইভি স্যালাইনে যেখানে মৃত্যু হার ৩০% ছিল, হাতে বানানো মুখে খাওয়ানো স্যালাইনে মৃত্যু হার মাত্র ৩.৬%।

আইডিয়া-মেডিকেল রিসার্চ-চিকিৎসক এই তিনের গল্প লিখতে গিয়ে বাংলাদেশের পুরনো ইতিহাস, গর্বের ইতিহাস মনে পরে গেল। খাবার স্যালাইন, কলেরা ভ্যাক্সিন ইত্যাদি আবিষ্কার করা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বির সাথে প্ল্যাটফর্ম(চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন) এর হয়ে এক সাথে একটি ছোট কাজ করতে পাড়ার গর্বটুকু শেয়ার করে নিচ্ছি। তবে এ লেখার উদ্দেশ্য ভিন্ন। দু’টো মেডিকেল রিসার্চ, একটি টেলিমেডিসিনের কাজ(এই প্রজেক্টটি স্বয়ং বিল গেটসের কাছে প্রেজেন্ট করেছে কয়েকজন বাংলাদেশি) এর সাথে প্ল্যাটফর্মের সংযুক্তি এবং এই তিনটি কাজেই স্বল্প সংখ্যক মেডিকেল শিক্ষার্থী, শিক্ষানবিশ চিকিৎসক, এনেস্থেশিয়া ও সার্জারি বিষয়ে ট্রেইনি, বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণের সুযোগের কথা জানাতে এ লেখা।

ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের একজন বাংলাদেশি শিক্ষার্থীর রিসার্চ প্রজেক্টে সহযোগিতার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষানবিশ চিকিৎসক, শেষ বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রয়োজন।

কানাডা প্রবাসী একজন বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের রিসার্চ প্রজেক্ট এর জন্যে এনেস্থেশিয়া ও সার্জারি বিষয়ে ট্রেইনি, বিশেষজ্ঞ চিকিৎসকের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। দেশব্যাপী এ গবেষণাটি পরিচালিত হবে এবং পর্যায়ক্রমে সকল মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল এবং অন্যান্য পর্যায়ের হাসপাতালে সম্প্রসারিত হবে।

অভিনব পরিকল্পনা ও তথ্য প্রযুক্তির ব্যবহারে স্বাস্থ্য খাতে বিদ্যমান প্রধান কয়েকটি সমস্যা সমাধানে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রজেক্টের জন্য মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন বেশ কয়েকজন খণ্ডকালীন চিকিৎসকের সংযুক্তি প্রয়োজন। কোয়াকদের দৌরাত্ম্য, অনুপস্থিত রেফারেল সিস্টেম, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কোয়ালিটি সেবা পৌঁছানোর উদ্দেশ্যে নূন্যতম ১ বছর গ্রামে সেবা দেয়া চিকিৎসক, মেডিসিন ও চর্ম বিষয়ে পার্ট ওয়ান করা চিকিৎসকদের অগ্রাধিকার দেয়া হবে।

আগ্রহী সকল চিকিৎসক, মেডিকেল স্টুডেন্টদের গুগল ফর্মটি পূরণ করতে অনুরোধ করা হচ্ছে। https://docs.google.com/forms/d/1O6oASZA52G84rTc1dG73eQavUMJDre6VhvUSChXImDc/viewform?c=0&w=1

শুধুমাত্র ৫২,৭১ কিংবা ৯০এর গর্বের নিষ্ক্রিয় উত্তরাধিকার নয় প্রতিদিন গর্ব করার মত কাজের সক্রিয় অংশীদার হতে পারলেই বাংলাদেশ পৃথিবীর সেরা দেশ হবে। শ্রদ্ধেয় গবেষক দুজন এবং প্রতিষ্ঠানকে ধন্যবাদ ভুলে যাওয়ার সুযোগ পেয়েও বাংলাদেশকে মনে রাখার জন্য, বাংলাদেশকে নিয়ে কাজ করার জন্য।

ডাঃ মোহিব নীরব

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।