শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বেঁচে আছেন জেরিন , কিন্তু নেই তাঁর কোনো বোধবুদ্ধি

স্ত্রীর স্মৃতি ফেরার অপেক্ষায় স্বামী চিকিৎসক মুনতাহিদ আহসান।

চিকিৎসক মুনতাহিদ আহসান বলছিলেন, ‘গত সোমবার ছিল আমাদের তৃতীয় বিবাহবার্ষিকী। দ্বিতীয় বিবাহবার্ষিকী কেটেছে হাসপাতালে। এবার আমরা বাসায়। ওকে অনেক ডাকাডাকি করলাম। ওর সঙ্গে ছবি তোলার অনেক চেষ্টা করলাম। কিন্তু ও তো ক্যামেরার দিকে তাকায় না। ছবিটা ভালো হলো না। দুজনের আগের ছবি দেখি, আর মন খারাপ হয়।’

7d4d93325e42e93db730001ed9a4d922-8432AE2233DB91DE2E505FEF35253341-UNTITLED-2.

একরাশ হতাশা নিয়ে মুনতাহিদ বলেন, ‘শুধু একবারই ওর হাত ধরে বিবাহবার্ষিকী পালন করলাম। এখন বিবাহবার্ষিকী আর কীভাবে করব? ও যে বেঁচে আছে, শুধু এইটুকুও যদি বুঝত।’ তাঁর স্ত্রী চিকিৎসক সানজানা জেরিন। বিয়ের এক বছর পাঁচ মাসের মধ্যে ছিনতাইকারীর কবলে পড়ে শুধু নিজের জীবনটাই নয়, সংসারও তছনছ হয়ে গেছে।
২০১৪ সালের ২৪ আগস্ট সানজানা জেরিনের ফেনীতে কাজে যোগ দেওয়ার কথা ছিল। ভোর ছয়টার দিকে তিনি রিকশায় করে স্বামীর সঙ্গে যাচ্ছিলেন। রাজধানীর কমলাপুরে স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় সাদা রঙের একটি ব্যক্তিগত গাড়ি থেকে এক ছিনতাইকারী জেরিনের হাতব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে জেরিন ১০-১৫ ফুট দূরে গিয়ে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। ‘আমার মাথায় প্রচণ্ড ব্যথা, আমার মাথার সিটিস্ক্যান করাও’ বলেই জ্ঞান হারান জেরিন। এটাই ছিল স্বামীর সঙ্গে জেরিনের শেষ কথা। এরপর থেকে তিনি নির্বাক। এখন শুধু মাঝে মাঝে হাত ও পা একটু নাড়ান। জেরিনের মাথায় অস্ত্রোপচার হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুই মাস ছিলেন। তারপর ভারত ও কলকাতার হাসপাতালে প্রায় দুই মাস চিকিৎসা করান মুনতাহিদ। কিন্তু অবস্থার আর উন্নতি হয়নি।
এখন জেরিন বেঁচে আছেন। তবে তাঁর কোনো বোধবুদ্ধি নেই। কাউকে চিনতে পারেন না। স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন না। ঢোক গিলতে পারেন না। পেটের ভেতরে নল লাগিয়ে নিয়ম করে দৈনিক আড়াই লিটার স্যুপ আর দুধ খাওয়ানো হচ্ছে। গলার মধ্যে ট্রাকিওস্টমি যন্ত্র লাগানো। তাই দিয়ে শ্বাস নিচ্ছেন।
এই দম্পতি কেমন আছেন তা জানতে গতকাল মঙ্গলবার যাত্রাবাড়ীতে বাসায় গিয়ে মুহূর্তেই থমকে যেতে হলো। বাইরের ঘরেই একটি হুইলচেয়ার। ভেতরের ঘরে ঢুকতেই মনে হলো কোনো হাসপাতালের কেবিন। হাসপাতালের মতোই রোগীর বিছানা, পাশে অক্সিজেন সিলিন্ডার। নানা রকমের যন্ত্রপাতি। তিনি বিছানায় উঁচু বালিশে হেলান দেওয়া অবস্থায়। চোখ খোলা। তবে কোন দিকে তাকিয়ে আছেন তা বোঝা বা জানার কোনো উপায় নেই। একটু পরপর ছোট বাচ্চাদের মতো কান্নার ভঙ্গি করেন। তখন স্বামী বা শাশুড়ি গিয়ে মাথায় হাত বুলিয়ে, গালে ধরে একটু আদর করে দিচ্ছেন। অদর-স্নেহের স্পর্শে কান্নাটা থামে। বাচ্চাদের মতোই ডায়াপার পরিয়ে রাখা হয়। ফিজিওথেরাপিস্ট আসেন প্রতিদিন। পরিবারের সদস্যদের পাশাপাশি তাঁকে দেখার জন্য একজন আয়া রাখা হয়েছে। জেরিনের ঘরেই সাজিয়ে রাখা হয়েছে তাঁদের বিয়ের ছবি। মাথার কাছে দেয়ালে ঝুলছে কোনো এক শিল্পীর আঁকা জেরিনের হাসিমুখের একটি ছবি।

মুনতাহিদ বলেন, ‘ওর কথা মনে হলে শুধু এখনকার চেহারা দেখতে পাই। জেরিনের আগের ছবিগুলোই শুধু মনে করিয়ে দেয় তাঁর আগের চেহারা।’ ৩৩তম বিসিএস উত্তীর্ণ এই দম্পতি চিকিৎসক হিসেবে নিয়োগ পান। এখন মুনতাহিদ চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন কুমিল্লায়।

মুনতাহিদ বাবা-মায়ের একমাত্র ছেলে। মুনতাহিদ ও জেরিন পড়াশোনা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। একই ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ভালোবেসে বিয়ে করেন। মুনতাহিদ বলেন, ‘সংসার কাকে বলে তাই তো বুঝতে পারলাম না। বিদেশে হানিমুনে যাওয়ার জন্য টাকা জমিয়েছিলাম, যাওয়া হয়নি। জমানো টাকা দিয়ে স্ত্রীর চিকিৎসা করাই। এখন প্রতিদিন স্ত্রীর বিছানার পাশের মেঝেতে ঘুমাই। ওর বুকে কফ জমে গেলে কষ্ট হয়। তখন বিকট শব্দ হয়। তাই রাতে একটু পরপর কফ বের করে দিতে হয়। ফলে আমারও ঘুম হয় না।’

মুনতাহিদের আফসোস একটাই—স্ত্রী যদি শুধু একটু বুঝতেন তিনি বেঁচে আছেন। সবাই তাঁর পাশে আছেন। মুনতাহিদ জানালেন, এক সপ্তাহ আগে জেরিনের বাবা মারা গেছেন। কিন্তু জেরিন কিছুই বুঝতে পারেননি। জেরিনের যখন ১০ বছর বয়স, তখন তাঁর মা মারা যান। এখন শুধু এক ভাই আছেন। ঘটনার পর মুগদা থানায় অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা করেছেন মুনতাহিদ। কিন্তু মামলার কোনো অগ্রগতি নেই।

জেরিনের চাহিদা ছিল খুবই কম। সময়ের কাজ সময়ে করতে ভালোবাসতেন। গোছানো জীবনে অভ্যস্ত ছিলেন। এখন পুরো জীবনটাই অগোছালো হয়ে গেছে। জীবনের প্রতিটি পরীক্ষায় ভালো ফল করা জেরিনের বাবার শখ ছিল মেয়ে চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে। সেই স্বপ্নটাও পূরণ হলো না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তহবিল থেকে জেরিনকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন। এর বাইরে স্বামী, পরিবার, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা জেরিনের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

মুনতাহিদ জানালেন, বিএসএমএমইউ ও দেশের বাইরের চিকিৎসকেরা বলেছেন, এখন অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। জেরিন যদি কখনো স্মৃতিশক্তি ফিরে পান, এখন চলছে সেই প্রতীক্ষা।

সুত্র ঃ প্রথম আলো,১৬ মার্চ, ২০১৬

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।