সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অবশেষে চিকিৎসকদের প্রতিরোধঃ রাজবাড়ী মডেল

অবশেষে চিকিৎসকদের প্রতিরোধঃ রাজবাড়ী মডেল

এতদিন খবরের শিরোনাম ছিলঃ

১৬/৭/১৫ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাণ্ডব। ভেতরের খবর চিকিৎসায় অবহেলার অভিযোগে চিকিৎসক লাঞ্ছিত।
৭/৭/১৫ লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা। ভেতরের সর্বশেষ খবর, এর আগেও গত বছর অক্টোবর মাসে এবং চলতি বছর মার্চে দুই দফা হেলথ কমপ্লেক্সে হামলা চালায় বহিরাগতরা।স্থানীয় প্রশাসন,পুলিশ ও সিভিল সার্জনকে জানিয়েও কোন সুরাহা হয় নি।
৫/৬/১৫ চিকিৎসকদের বধ্যভূমি বাংলাদেশঃ এবার আক্রান্ত হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাতীবান্ধা, লালমনিরহাট। ভেতরের খবর, মেডিকেলে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বেদম মারধোর করে। পরিস্থিতি সামাল দিতে আউটডোর এর এই মহিলা ডাক্তারকে সাময়িক বরখাস্ত।
৬/৬/১৫ আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাংচুর। ভেতরের খবরঃ চিকিৎসককে পিটিয়ে জখম করে প্রায় এক ঘণ্টা আটকে রাখে।
২০১৫ সালে চিকিৎসক আক্রান্ত হয়েছেন এমন কয়েকটি উপজেলা ।
জুলাই-হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাট
জুন-জামালপুর সদর হাসপাতাল
মে-ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁদপুর
টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ
মার্চ-টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার
ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ
ফেব্রুয়ারি-বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দিনাজপুর
শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁপাই নবাবগঞ্জ
কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নোয়াখালী
২০১৪ সালের একটা শিরোনামই ছিল-শেরপুরে চিকিৎসককে জুতাপেটা করলেন স্থানীয় নেতার ভাই।

প্রতিবাদ ছিল শুধু অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। বড়জোর মানব বন্ধন, প্রতীকী কর্ম বিরতি অথবা সর্বোচ্চ লোক দেখানো দু ঘন্টার চেম্বার বন্ধ তাও বিকেলে যখন চেম্বারের সময়ই না। এখনো মানব বন্ধনের ছবি তোলার উপলক্ষ্য চলছে-ওদিকে একটি জাতীয় দৈনিক একজন চিকিৎসক ডাঃ নূনযীরুল মুহসেনীন (মীম) এর ব্যক্তিগত জীবন ব্যবচ্ছেদ করছে তাঁদের মালিকের ব্যক্তিগত আক্রোশ আর দম্ভে। কিছুদিন আগে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভেঙ্গে এমনভাবে গুড়িয়ে দেয়া হয়েছে যে সেখানে এখনো চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি (ঐ উপজেলার সর্বোচ্চ স্বাস্থ্য কর্মকর্তার দু হাত দু পা ভেঙ্গে মাথা ফাটিয়ে মৃত ভেবে যে ফেলে রেখে গেছে সেটা নাই জানলেন, কারণ জেনে লজ্জিত হবেন দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়া হয়নি প্রতিকারে)। এবার আসি মূল খবরে।

রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৌরভ সিকদার জরুরী বিভাগে কর্মরত থাকা কালীন গত ২/৮/১৫ তারিখে হামলার শিকার হন। স্থানীয় ফরহাদ শেখ রাত ১২.৩০ এ হাসপাতালে অনধিকার প্রবেশ করেন। এটা নিয়ে কর্মরত সিনিয়র স্টাস নার্স আব্দুল্লাহ আল মামুনের সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে কর্তবরত চিকিৎসক ডাঃ সৌরভ সিকদার এগিয়ে আসেন। তখন ফরহাদ শেখ আরো ৪-৫ জনকে সাথে নিয়ে চিকিৎসকের উপর চড়াও হয় এবং এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মো মাহবুবুল হক এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এস এম এ হান্নানকে অবহিত করা হয়। ঘটনার এটুকু পর্যন্ত বাংলাদেশের প্রায় সকল সরকারি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে আহরহ ঘটছে। এবং ঘটনার প্রতিক্রিয়াও আগের মতোই ঘটতে যাচ্ছিল।
খবরের শিরোনাম “রাজবাড়ী মডেল” লেখার কারণ হচ্ছে বাংলাদেশের অন্যান্য জায়গার মত রাজবাড়ী সদর হাসপাতালেও অভিন্ন প্রতিক্রিয়া ছিল, সাময়িক উত্তেজনার পর কর্তৃপক্ষের স্থানীয় প্রভাবশালীর সাথে দ্বন্দ্বে না জড়ানোর নীতি। কিন্তু রাজবাড়ী সদর হাসপাতালে ফরহাদ শেখ জনৈক ফরহাদ শেখ নন। তিনি বার বার সেখানে পরভাব খাটানোর চেষ্টা করেছেন। মাদকাসক্ত ফরহাদ শেখ কিছুদিন পর পরই সদর হাসপাতালে চিকিৎসার জন্য যেতেন এবং সরকারি ফিসের তোয়াক্কা তো করতেনই না তার সাময়িক চিকিৎসার জন্য ইঞ্জেকশন বা আনুষাঙ্গিক ওষুধের খরচ ও কর্তব্যরত চিকিৎসককে বহন করতে হত। ফরহাদ শেখের মূল অস্ত্র ছিল জেলার উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাকে তিনি কথায় কথায় মুঠোফোনে যোগাযোগ করে অভিযোগ করতেন। একজন সাধারণ রোগী সরকারের নির্ধারিত নম্বরে কর্তব্যরত চিকিৎসকের যে কোন গাফিলতির অভিযোগ জানাতে পারেন। কিন্তু ফরহাদ শেখ সাদারণ রোগীর মত নয় বরং কর্তব্যরত চিকিৎসকের সামনেই ভয় ভীতি প্রদর্শন পূর্বক উর্দ্ধতন কর্মকর্তা কে হুমকি দিয়ে মুঠোফোনে যোগাযোগ করতেন। এর আগেও তিনি কর্তব্যরত চিকিৎসককে কখনো মৌখিক কখন শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং স্থানীয়ভাবেও চিকিৎসকেরা সহায়তা পাননি। এবারো হামলার পর ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছিল, বিনা বাঁধায় হামলাকারীরা হাসপাতাল ত্যাগ করেন। প্রসংত উল্লেখযোগ্য যে বাংলাদেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ক্ষেত্র বিশেষে সদর হাসপাতালে নিরাপত্তাকর্মী হয় অনুপস্থিত নয়ত কখনোই দায়িত্ব পালন করেন না। নাইট ডিউটির সময় শুধু মাত্র একজন উপ সহকারী কম্যুনিটি মেডিকেল অফিসার বা স্বাস্থ্য সহকারী, একজন পরিচ্ছন্নতা কর্মী , ইনডোরে একজন নার্স এবং ওয়ার্ড বয় এই জনবল নিয়ে হাসপাতালগুলো চলছে। যে কোন মুহূর্তে নাইট ডিউটির সময় রোগী আসলে সব সময় চিকিৎসককেই জরুরীবিভাগে রোগীর মুখোমুখি হতে হয় একা।

আক্রান্ত চিকিৎসকের সহকর্মীরা কোনভাবে এবার ছাড় দিতে রাজী হননি। তাঁরা জেলার পুলিশ কর্মকর্তা, প্রশাসন, জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করেন। সকলের পরামর্শ ক্রমে আক্রান্ত চিকিৎসককে বাদী করে “রাজবাড়ী সদর হাসপাতালে জরুরী বিভাগে অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাঁধা দান পূর্বক মারামারি করে কর্তব্যরত চিকিৎসককে আহত করা” এই অভিযোগ দায়ের করেন। আইন শৃঙ্খলা বাহিনী সেদিনই দ্রুত অপরাধীকে গ্রেফতার করে। প্রশাসন, জনপ্রতিনিধি এবং সকলের সাথে যোগাযোগ করে অপরাধীকে বিচারের মুখোমুখি করা নিশ্চিত করার জন্য চিকিৎসকগণ সচেষ্ট হন।

প্রথমত, বাংলাদেশে প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন চিকিৎসক এবং চিকিৎসা সেবাদানকারীরা। বিনষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি সহ হাসপাতাল।
দ্বিতীয়ত, প্রত্যেক হামলার বিপরীতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ একেবারেই হাতে গোণা।
তৃতীয়ত, অধিকাংশ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন আইনগত ব্যবস্থা নেয় না। কিছু ক্ষেত্রে অভিযোগ
দায়ের করা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের যথাযথ আন্তরিকতার অভাব থাকে।

জাতীয় পর্যায়ে যখন ক্রমাগত মিথ্যাচারে প্রভাবশালী ক্ষমতাবানের আক্রোশে চিকিৎসকের চরিত্র হনন চলছে, চিকিৎসকের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা বারবার বিঘ্নিত হবার পরেও পেশাগত অভিভাবক সংগঠন দায়িত্ব নিচ্ছে না, সহকর্মীরা পাশে দাঁড়াচ্ছে না, পর্যাপ্ত সুযোগ সুবিধা নিরাপত্তা না দিয়ে প্রশাসন যেখানে শুধু নিয়মই চাপিয়ে দিচ্ছে এমন পরিস্থিতিতে এই ক্ষুদ্র প্রয়াস, একটা এজাহার, সহকর্মীদের দিনভর জন প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের সাথে নিজেদের ন্যায্য অধিকারের জন্য পাশে দাঁড়ানো অনেক বড় কিছু। এখন থেকে প্রত্যেকটা হামলার বিপরীতে এরকম সামষ্টিক উদ্যোগ, ত্বরিত আইনগত ব্যবস্থা, রাজনৈতিক নূন্যতম হস্তক্ষেপ না করা, অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হলে অবশ্যই বাংলাদেশে চিকিৎসকের উপর হামলার ঘটনা কমে আসবে। একই কারণে মামলা আগেও হয়েছে কিন্তু জনৈক ফরহাদ শেখের মত প্রত্যেকটা উপজেলায়, সদরে, ইউনিয়নে যে দুর্বৃত্তরা স্বাস্থ্য সেবায় ক্ষমতার অপব্যবহার করছে, চিকিৎসক এবং প্রশাসনের কর্তাব্যক্তিদের জিম্মি করে অপকর্ম করে যাচ্ছে তাঁদের বিরুদ্ধে প্রতিরোধের শুরু হলো রাজবাড়ী থেকে।

এতদিন খবরের শিরোনাম ছিল-“ভুল চিকিৎসা অথবা চিকিৎসক লাঞ্ছিত” আজ থেকে শিরোনাম হোক চিকিৎসকগণ আইনগত ব্যবস্থা নিচ্ছেন, জনগণ সচেতন হচ্ছে, হলুদ সাংবাদিকতা অবশেষে চিরতরে বন্ধ হচ্ছে, হাসপাতাল কোন রকম দুর্বত্তের অভয়ারণ্য নয়।

ডাঃ জোবায়ের ইবনে জায়েদের তথ্য অনুলিখন এবং সম্পাদনায় ডাঃ মোহিব নীরব

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।