মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ · ৩ জমাদিউস সানি ১৪৪৮
নিউজ

প্রায় সাড়ে তিনশ চিকিৎসকের পদোন্নতি প্রক্রিয়াধীন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ আগস্ট ২০১৫, ১০:২২ · ১ মিনিটে পড়ুন
প্রায় সাড়ে তিনশ চিকিৎসকের পদোন্নতি প্রক্রিয়াধীন
লেখার আকার

কয়েক দিনের মধ্যে প্রায় সাড়ে তিনশ চিকিৎসকে পদোন্নতি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
পদোন্নতির পর চিকিৎসকদেরকে রাজধানীর বাইরে সেবা দিতে মানসিকভাবে প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।

গত ২ আগস্ট, ২০১৫ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৫ উদ্বোধন আনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও ১ থেকে ৭ অগাস্ট মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে।

মন্ত্রী বলেন, “পদোন্নতির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে প্রায় ৩৫০ চিকিৎসকের পদোন্নতি দেওয়া হবে। তাদেরকে বিভিন্ন মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে বদলি করা হবে।”

পদোন্নতির পর ঢাকায় থাকার জন্য তদবির না করে গ্রামের মানুষের সেবা নিশ্চিত করতে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় কর্মরত চিকিৎসকদের স্বেচ্ছায় রাজধানীর বাইরে বদলি হওয়ার আবেদন করে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান।

দেশের সব জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে নাসিম বলেন, “আইসিইউ এর জন্য গ্রামের মানুষকে আর ঢাকায় আসতে হবে না।”
জেলা হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে অত্যাধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে উন্নীত করা হবে বলেও আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিমার্জনা: বনফুল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

১১টি মন্তব্য

  1. অন্য পেশার সরকারি কর্মকর্তা পদোন্নতি পেয়ে রাজধানীতে যাবে আর ডাক্তারদের পদোন্নতির পর রাজধানী ছাড়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে । ঠাডায়ে একটা থাপ্পড় দিতে পারতাম।

  2. নিজে চিকিৎসা নিতে যায় সিংগাপুর আর ডাক্তারদের পাঠায় গ্রামে।।। থাপড়ানো দরকার।

  3. স্যার! ও স্যার!!
    ডাক্তরদের প্রুমোশন দিয়া গেরামে পাঠাইবেন, তাইলে আপনি ম্যাডামরে লয়া সিংগাপুরে যান ক্যান স্যার??

    এরপর থিকা গেরামেই আইসেন স্যার,পিলিজ…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।