মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

প্রথম সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ মে ২০২৫, ১:০৬ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

সোমবার, ১২ মে, ২০২৫

দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মাঠপর্যায়ের অভিজ্ঞতা জানতে এবার প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে সিভিল সার্জন সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোম ও মঙ্গলবার (১২ ও ১৩ মে) এই সম্মেলন রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে। কার্য অধিবেশন বসবে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে, হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে।

এ সম্মেলনে ৬৪ জেলার সিভিল সার্জনরা অংশ নিচ্ছেন। এতে তারা নিজ নিজ জেলার স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ, অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরবেন। এর ভিত্তিতে নীতিনির্ধারকদের কাছে স্বাস্থ্যসেবার কাঠামো উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরা হবে।

সরকার সূত্র বলছে, ডিসি সম্মেলনের আদলে এই আয়োজন করা হয়েছে। প্রতি বছর ডিসিদের নিয়ে জাতীয় সম্মেলন হয়। এবার প্রথমবারের মতো জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে এমন আয়োজন করা হলো।

এর আগে, মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল—জেলার স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যাগুলো লিখিতভাবে জানাতে। সিভিল সার্জনরা সে অনুযায়ী তাদের মতামত পাঠিয়েছেন।

সম্মেলনে অংশ নেবেন স্বাস্থ্য, পরিবার কল্যাণ, স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উপদেষ্টা, সচিব ও সিনিয়র কর্মকর্তারা।

প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে দুজন সিভিল সার্জন জেলার স্বাস্থ্যচিত্র নিয়ে বক্তব্য রেখেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে এ সম্মেলন। এতে করে জেলার হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করা সম্ভব হবে।

সূত্র জানিয়েছে, সম্মেলনে যেসব বিষয় প্রাধান্য পাবে তার মধ্যে রয়েছে— বাল্যবিয়ে প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের করণীয়, গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, টিকাদান কার্যক্রমের বিস্তার, চিকিৎসক ও নার্সের ঘাটতি, অ্যাম্বুলেন্স ও অন্যান্য পরিবহনসংক্রান্ত সমস্যা, হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বৃদ্ধি ও বাজেট বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

কয়েকজন সিভিল সার্জন তাদের জেলার নির্দিষ্ট চাহিদা ও সংকটের কথা আলাদাভাবে তুলে ধরেছেন। কেউ প্রস্তাব করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ বাড়াতে। কেউ বলেছেন হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো দরকার। কেউ আবার অ্যাম্বুলেন্স বা অবকাঠামোগত সমস্যার কথা বলেছেন।

নীতিনির্ধারকরা মনে করছেন, এ সম্মেলনের মধ্য দিয়ে মাঠপর্যায়ের বাস্তব সমস্যা শুনে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি হলো।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।