সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এবার চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যাচারে দৈনিক যুগান্তর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যুগান্তরের প্রকাশককে চিকিৎসকদের ব্যবহৃত চেয়ার থেকে উঠে যেতে বলায় প্রথম পৃষ্ঠায় সেই চিকিৎসকের নামে ভাড়াটে সাংবাদিক দিয়ে খবর প্রকাশিত হয়েছে। সেই খবরের বেশির ভাগই কনট্রাডিকটরি।

যেমন “হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্টাফ জানান, জরুরি বিভাগ হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ। এ বিভাগের চিকিৎসকরা প্রায়ই ডিউটিতে থাকেন না। মুমূর্ষু রোগী এলেও তারা অধিকাংশ সময় মোবাইলে কথা বলা বা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকেন। অসহায় রোগী বা তাদের স্বজনরা প্রতিবাদ করলেও কোনো ফল পাওয়া যায় না।”
চরমতম মিথ্যাচার এটি। জরুরী বিভাগ বলতে তারা ইমারজেন্সি না ক্যাজুয়ালিটিকে বুঝাচ্ছে তা বুঝলাম না। দুই বিভাগেই সর্বক্ষণ চিকিৎসক থাকেন। ক্যাজুয়ালিটিতে টানা ৩০ ঘণ্টা (সেদিন এডমিশন থাকে সেদিন ২৪ ঘণ্টা আর পরের দিন ৬ ঘণ্টা রাউন্ড দিয়ে, ওটিতে দাড়িয়ে আর রোগীর কাজ করে) ডিউটি করতে হয়। সপ্তাহে ৩ টি বা ৪ টি এডমিশন প্রতি ইউনিটে। এইভাগে অমানসিক কাজ করার পরও সাংবাদিক নামধারী এই মিথ্যাবাদীরা এই কথা ছড়িয়ে বিভ্রান্ত করছে।
আবার লিখেছে, “এমপির সঙ্গে রূঢ় আচরণের কিছু সময় পরেই চিকিৎসায় অবহেলায় মৃত্যুবরণ করেন আশিতীপর বৃদ্ধ আসকর আলী। তার চিকিৎসার জন্য অক্সিজেন দেয়ার কথা বলতে গিয়ে নার্সের ঘুষিতে দাঁত হারিয়েছে রোগীর ছেলে আহসানউল্লাহ। এই রোগীর চিকিৎসা অবহেলার জন্যও ডা. মীমকে দায়ী করেন আহত আহসানউল্লাহ।
উপস্থিত লোকজন জানান, আশকার আলী নামে ৮০ বছরের এক বৃদ্ধ কিডনির সমস্যা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৮ নম্বর ওয়ার্ডের ১১ নম্বর বেডে ভর্তি হন। তার চিকিৎসার বিষয়ে জানার জন্য ছেলে আহসান উল্লাহ বিকাল ৩টার দিকে যান জরুরি বিভাগে। তখন দায়িত্বে ছিলেন মেডিকেল অফিসার ডা. নুনজেরুল মোহসেন মীম। প্রায় ২০ মিনিট কথা বলার জন্য দাঁড়িয়ে থাকলেও ডাক্তারের সঙ্গে কথা বলতে পারেননি আহসান। কারণ মোবাইল ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত ছিলেন এই ডা. মীম। নিরুপায় অবস্থায় আহসান ফিরে যান ওয়ার্ডে। সেখানে সিনিয়র স্টাফ বয় কামাল উদ্দিনের কাছে গেলে তিনি কাগজপত্র নিয়ে যেতে বলেন। কাগজপত্র নিয়ে যাওয়ার পর কামাল উদ্দিন বিরক্ত হয়ে সেগুলো ছুড়ে ফেলে দেন। প্রতিবাদ করায় কামাল আহসানের (৫০) মুখে সজোরে ঘুষি দিয়ে দুটি দাঁতই ভেঙে দেন। গুরুতর আহত আসহানকে ডেন্টাল বিভাগে চিকিৎসা নিতে হয়েছে। এভাবেই প্রতিনিয়ত একশ্রেণীর ডাক্তার, বয় ও নার্সের মাধ্যমে হয়রানি ও নির্যাতনের শিকার হন রোগী এবং রোগীর স্বজনরা।”

ঘটনা সত্য হলে সে করেছে সে গ্রিভিয়াস হার্ট করেছে। তার শাস্তি হয়া উচিত। কিন্তু এতে ডাক্তার মীমের কি দোষ? তিনি কাজ করেন জরুরী বিভাগে। রোগী ২১৮ নম্বর ওয়ার্ডের ১১ নম্বর বেডে ভর্তি মানে সার্জারি ইউনিটে ভর্তি। তার চিকিৎসার বিষয়ে জানার জন্য ছেলে কেন জরুরী বিভাগে যাবেন? সার্জারি ইউনিটগুলো শহীদ মিনারের দিকে আর জরুরী বিভাগ চানখারপুলের দিকে। এটা রোগীর লোক জানবে না ওয়ার্ড ছেড়ে ১ কিমি দূরে যাবে আরেক বিভাগের ডাক্তারের সাথে কথা বলতে (যিনি কিনা তার রোগী সম্পর্কে জানেনই না) এটা কি বিশ্বাসযোগ্য? আর চিকিৎসার অবহেলা বলা হল, কি অবহেলা হয়েছে জানতে পারি? আর সবথেকে বড় কথা কিডনির সমস্যা হলে সার্জারিতে কেন ভর্তি থাকবে? হয় থাকবে ইউরোলজিতে বা নেফ্রলজিতে। এতেই বুঝা যায় যায় সাংবাদিকরা মিথ্যা খবর প্রচার করেছে।

এই প্রসঙ্গে ডাক্তার আমিনুল ইসলাম বলেন, “যুগান্তরে আরব্যরজনীর কাহিনী পড়লাম।
তার একটা লাইন হলো, //”ইমার্জেন্সীতে উপস্থিত রোগীর স্বজন সিরাজ হোসেন বলেন, ডা. মীম প্রায়ই রোগীদের সঙ্গে এ ধরনের রূঢ় আচরণ করেন।”//

আচ্ছা ইমার্জেন্সী বিভাগে রোগীর স্বজনরা কতক্ষন অবস্হান করেন? ভর্তির টিকেট নিয়ে স্বজনরা তো ইনডোরের বিভিন্ন ওয়ার্ডে রোগী নিয়ে দ্রুতই চলে যান। ইমারজেন্সী মেডিকেল অফিসার ”প্রায়ই” কি আচরন করেন তা ফলো করার সুযোগ বা সময় একজন রোগীর আত্মীয়ের আদৌ কি আছে?

মিথ্যা বলতেও কোয়ালিটি লাগে । আমাদের সংবাদপত্র সেটাও হারাইয়া ফেলছে।”

আসল কথা জানা যায় এক প্রত্যক্ষদর্শীরা কাছ থেকে, “ডা মীম একজন রোগীকে ম্যানেজ করে এসে দেখেন সাংসদ সাহেবা বসে আছেন তারই চেয়ারে। উনি সাংসদকে শুধু বলেছিলেন ‘এখানে অনেক গরম ম্যাডাম আপনি পরিচালক স্যারের রুমে বসুন’
.
এইটা বলাই ছিল ডা মীম এর দোষ। কসাইয়ের বাচ্চার এত বড় সাহস বলে দেয় কোথায় বসতে হবে! ডাকো পোষা সাংঘাতিকদের। এরপর এই হলুদ বর্জ্য মার্কা রিপোর্টের জন্ম।”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।