সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

শেষ মুহূর্তের প্রস্তুতিঃ এফসিপিএস পার্ট ওয়ান (মেডিসিন) ১

FCPS Part 1 in MEDICINE :- প্রস্তুতিসহায়ক লেখা অভিজ্ঞতার আলোকে (প্রথম পর্ব)

এফসিপিএস পরীক্ষার বাকি আর মাসখানেকের মত।আশা করি সবারই প্রস্তুতি চলছে। নিজের সামান্য অভিজ্ঞতা থেকে কিছু কথা আলোচনা করছি পেপারভিত্তিক, ইনশাআল্লাহ সবারই উপকার হবে।

প্রতিটি টপিকের জন্য ডেভিডসন এবং অ্যানাটমি-ফিজিওলজি-ফার্মাকোলজি এই দুই ভাগ হিসেবে পড়তে হবে।ডেভিডসন পড়তে হবে ২২তম এডিশন,এই বইয়ের চার্ট, ছবি,বক্স, বক্সের নিচের খুবই হালকা করে কিছু লেখা- অসম্ভব গুরুত্বপূর্ণ।ডেভিডসনের প্রতি চ্যাপ্টারের প্রথম দিকের anatomy, physiology and investigation পার্ট গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক সময়ই সরাসরি লাইন থেকে প্রশ্ন তুলে দেয়।এখন পরীক্ষা আগের চেয়ে বেশ কঠিন হওয়ায় symptomology and diseases মোটামুটি ইম্পরট্যান্টগুলো লাইন বাই লাইন পড়তে হবে।কিছু করার নাই। তবে এটাও প্রিপারেশনের একটা পার্ট কোনগুলো পড়ব বা পড়বনা,সেক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন ও সিনিয়রদের গাইড লাইন কার্যকর,আমি বিষয়ভিত্তিক আলোচনার সময় আরও ডিটেলস বলার চেষ্টা করব।disease এর management সব ডিজিজ থেকে আসে না।তবে management লাগে cardiology তে ভালই,gastro, hemato র কিছু ডিজিজ, আর DM management..ম্যালেরিয়া কালাজ্বর টাইপ মহা ইম্পরট্যান্ট ডিজিজ ছাড়া ডোজেজ শিডিউল ও তেমন লাগে না। ক্লিনিক্যাল ডায়াগনোসিস এর প্রশ্ন আসলে (MCQ 40 টার মধ্যে যদি আসে)এন্সার পারলে ভাল, না পারলে চোখ বন্ধ করে all false দাগাতে পারেন,তাতে সময় বাঁচবে)।
একটি ভাল গাইড বই থেকে বিগত বছরের প্রশ্নগুলো দাগিয়ে নিয়ে পড়া শুরু করা উচিত যাতে কিছু বাদ না যায়। গাইডের উত্তরে অনেক সময় ভুল থাকে, চিন্তার কিছু নাই,নিজেকে কারেক্ট এন্সারটা খুঁজে বের করতে হবে।গাইডের হেল্প লিংকগুলোও বেশ কাজে দেয়। পড়ার সময়ই ইম্পরট্যান্ট কথাগুলো স্টার মার্ক করে রাখার অভ্যাস গড়ে তুলুন, এতে পরে সময় বাঁচবে।mnemonic use করে মুখস্ত রাখতে পারেন। পড়ার প্রিপারেশন ঠিক গতিতে চলছে বুঝবেন তখন যখন আপনি কোরিলেট করতে সমর্থ হবেন।

anatomy, physiology, pharmacology- এমবিবিএস লেভেলে যেখান থেকে পড়েছেন সেখান থেকে ঝালাই করতে হবে। তবে ফিজিওলজিতে Endocrinology পড়তে Ganong লাগে প্রায় পুরাটাই, cardio and respi লাগে কিছু কিছু।pharmacology নিয়ে মাথা খারাপ করার দরকার নাই, topic wise পড়তে গেলে chapter এর relevant pharmacology-drug names,indication,contraindication, side effects, in a few case mechanism পড়তে হবে।

পরীক্ষা হলে সব প্রশ্ন উত্তর করতে হবে। না পারলে প্রশ্ন ধরন বুঝে all true all false দিতে হবে,যেহেতু নেগেটিভ মার্কিং নাই। টাইম পাওয়া যায় ভালই।single best ৬/৭ টা হলে mcq ভাল হতে হবে, ৮টা হলে খুব ভাল হয়েছে ধরে নিতে হবে। তবে মাথায় রাখবেন পরীক্ষা ৩ দিনের, একদিনের পরীক্ষায় শতক হাকালেও পরের দিন ম্যাগি নুডুলস রান্নার সময়ের মত পুওর পারফর্মেন্সের কোন মূল্য নাই এফসিপিএস পরীক্ষায়। বিশেষ করে ৩ নং পেপারে গিয়ে যখন শরীর আর চলবে না, সেই ব্যাপারটার জন্য আগে থেকেই মানসিক ও পড়াশোনার দিক দিয়ে প্রস্তুত হয়ে থাকতে হবে।
বিগত কয়েক টার্মের প্রশ্ন প্ল্যাটফর্ম ওয়েবে দেয়া আছে,দেখে নিন।

সামনের পর্বগুলোতে Paper 1,Paper 2,Paper 3 নিয়ে আলোচনা করা হবে। চোখ রাখুন প্ল্যাটফর্মের পাতায়।
আগের বছরের সকল পেপারের প্রশ্নের টপিক্সঃ http://www.platform-med.org/?p=4068

1535033_10205612047876764_4704220471895428582_nডাঃ নিশরাত জাহান নিশা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “শেষ মুহূর্তের প্রস্তুতিঃ এফসিপিএস পার্ট ওয়ান (মেডিসিন) ১”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।