বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মিথ্যা বললে প্রসারিত হয় চোখের পিউপিল বা মণিরন্ধ্র

১৫ ডিসেম্বর ২০১৯
সাহিত্য ও শিল্পের দুনিয়ায় প্রচলিত তত্ত্ব হল, মানুষের চোখ নাকি তার মনের ভাষা প্রকাশ করে। চোখ মনের ভাষা কতখানি প্রকাশ করে এ নিয়ে দ্বিধা থাকলেও, মানুষের মিথ্যা যে চোখের মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে প্রকাশ পেয়ে যায়, তা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। মানুষ তাদের চোখের মনিরন্ধ্র বা পিউপিলের আকার নিয়ন্ত্রণ করতে পারে না, দৃষ্টি ও পারিপার্শের আলোর উপর ভিত্তি করে এটি সম্পূর্ণ অনৈচ্ছিক ভাবে সংকুচিত-প্রসারিত হয়। গবেষণায় জানা যায়, মিথ্যা বললেও এই পিউপিল প্রসারিত হয়।

স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র ( autonomic nervous system) সচেতন নিয়ন্ত্রণ ছাড়াই ঘটে এমন শারীরিক ক্রিয়া অর্থাৎ মানবদেহের অনৈচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই তন্ত্র দুটি শাখায় বিভক্ত: সিমপ্যাথেটিক (sympathetic) স্নায়ুতন্ত্র এবং প্যারাসিমপ্যাথেটিক (parasympathetic) স্নায়ুতন্ত্র।

সিমপ্যাথেটিক সিস্টেমটি “লড়াই বা পলায়ন” পরিস্থিতিতে বেশি সক্রিয় থাকে। প্যারাসিমপ্যাথেটিক সিস্টেমটি “বিশ্রাম ও হজম” অবস্থায় বেশি সক্রিয় থাকে। অন্য কথায় সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র দেহকে সুরক্ষার জন্য একধরনের হুমকির সাথে মোকাবিলা করতে সামঞ্জস্য করে, যেখানে প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র শরীরকে শক্তি সংরক্ষণ এবং বিশ্রামের সময় দক্ষ হওয়ার জন্য সামঞ্জস্য করে (যেমন ভাল ঘুম, ভাল হজম ইত্যাদি)।

এখন, মিথ্যা বলতে সাধারণত কিছুটা চাপ বা উদ্বেগ জড়িত থাকে (যদি আপনি খুব ভাল মিথ্যাবাদী না হয়ে থাকেন), কারণ যেকোন মিথ্যার সাথেই জড়িত থাকে মিথ্যা প্রকাশিত হয়ে যাবার দুশ্চিন্তা কিংবা সেই মিথ্যাকে সত্য প্রমাণ করার অতিরিক্ত চাপ। এই মানসিক চাপ অবচেতনভাবে সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে, যা শরীরে নির্দিষ্ট প্রভাব ফেলে। সিমপ্যাথেটিক উদ্দীপনা চোখের মণিতে অবস্থিত পেশী তন্তুর সংকোচন ঘটায় এবং এর ফলে মাইড্রিয়াসিস হয় অর্থাৎ পিউপিল প্রসারিত হয়। বিপরীত প্রভাব ঘটে যখন চোখ প্যারাসিমপ্যাথেটিক উদ্দীপনা পায়। যেমন, মানুষ যখন শান্ত হয় এবং সত্য স্বীকার করে নেয়, তখন পিউপিলের সংকোচন ঘটে।

মিথ্যাবাদীরা তাদের মুখের ভাষা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তারা তাদের পিউপিল নিয়ন্ত্রণ করতে পারে না। চোখ ঠিকই তাদের এই মিথ্যা প্রকাশ করে দেয় নিজের ভাষায়!

তথ্যসূত্র: ডা. মামুনি সুলতানা রনি
স্টাফ রিপোর্টার /তামান্না ইসলাম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।