মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

হার্টের অপারেশনে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

Platformপ্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯, ৭:০৬ · ২ মিনিটে পড়ুন
হার্টের অপারেশনে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
লেখার আকার

২০ ডিসেম্বর ২০১৯

MICS (Minimally invasive cardiac surgery) পদ্ধতিতে করোনারী বাইপাস সার্জারী বাংলাদেশে শুরু হয়েছে অনেক দিন হলো। এর পর এই মিনিমাম ইনভেসিভ পদ্ধতিতে হৃদপিণ্ডের ভালব রিপ্লেসমেন্ট ও করা হয় এবং এতে সফলতার হার এখন পর্যন্ত শতভাগ।

কিছুদিন আগে এই MICS পদ্ধতিতেই বাংলাদেশে প্রথমবারের মত করা হয় ডাবল ভালব রিপ্লেসমেন্ট এবং রোগী সুস্থ হয়ে বাড়িও ফেরেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এ পর্যন্ত MICS পদ্ধতিতে মোট ১২টি অপারেশন করা হয়েছে এবং গতানুগতিক বাইপাস সার্জারীর চাইতে এটা অনেক বেশী সুবিধাজনক।

বলা হয়ে থাকে বাংলাদেশের সব চাইতে বেশী যে রোগী পাশের দেশে যায়, তারা হলেন ক্যান্সার আর হার্টের রোগী। বিশেষত যাদের CABG(Coronary Artery Bypass Grafting) করা দরকার হয়। আশা করা যায় রোগীদের বিশ্বাস অর্জন করতে পারলেই এই হার অনেকটা কমিয়ে আনা সম্ভব।

হার্টের অপারেশনের এই যুগান্তকারী অর্জনের পিছনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের একদল দক্ষ কার্ডিয়াক সার্জারীর টিম এবং অন্যতম একজন টিম মেম্বার যার হাত ধরে এই পরিবর্তন আসা শুরু করেছে তিনি হলেন ইউনিট চিফ, এসোসিয়েট প্রফেসর এবং রেসিডেন্ট সার্জন ডা.আশরাফ সিয়াম।

সহযোগী অধ্যাপক ডা. আশরাফ সিয়াম

আশা করা যায় তাদের হাত ধরে বাংলাদেশে কার্ডিয়াক সার্জারী এগিয়ে যাবে অনেকদূর। এক সময় বাংলাদেশ থেকে আর একটি রোগীও অন্য দেশে কার্ডিয়াক সার্জারীর জন্য যাবে না এবং বহিরাগত রোগীদের ও নিজ দেশে সুচিকিৎসা দেয়া যাবে।

তথ্যসূত্রঃ নাহিদ হাসান রিফাত
স্টাফ রিপোর্টার/ নাজমুন নাহার মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।