মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব উদ্বোধন

অংকন বনিকপ্রকাশ: ৬ মে ২০২০, ১:০৩ · ২ মিনিটে পড়ুন
নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব উদ্বোধন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
বুধবার, ৬ মে, ২০২০

নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা ভাইরাস শনাক্তকরণে ব্যবহৃত পিসিআর মেশিন উদ্বোধন করা হয়েছে। গত রোববার (৩ মে ) বিকালে কলেজের ৬ষ্ঠ তলায় এ ল্যাব উদ্বোধন করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ।

এ সময় উপস্থিত ছিলেন আমাউমেকের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুস ছালাম, স্বাচিপ নোয়াখালী জেলা শাখার সভাপতি ডা. ফজলে এলাহী খান এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বিএমএ নোয়াখালী জেলা শাখার সভাপতি ডা. এম এ নোমান প্রমুখ।

গত রবিবার (৩ মে) দুটি ডেমো নমুনা টেস্টের মধ্য দিয়ে শুরু হয় ল্যাবের কার্যক্রম। আগামী তিন থেকে সাতদিন চলবে এ ডেমো টেস্ট। এরপরই মূলত রোগীর নমুনা সরাসরি এই ল্যাবে পরীক্ষা করা হবে।

কলেজ কর্তৃপক্ষ জানায়,

“প্রত্যেক উপজেলা থেকে টেকনোলজিস্টরা নমুনা সংগ্রহ করবেন। নমুনা নির্দিষ্ট অ্যাম্বুলেন্সের মাধ্যমে মেডিকেল কলেজে আসবে এবং সর্বাধুনিক সংযোজিত থার্মোফিসার আরটিপিসিআর ও বায়োসিস্টেম মেশিনে পরীক্ষা করে সংশ্লিষ্টদের পরীক্ষার ফলাফল জানিয়ে দেয়া হবে। সরাসরি কলেজে কোনো নমুনা সংগ্রহ করা হবে না।”

আমাউমেকের অধ্যক্ষ প্রফেসর ডা. আবদুস ছালাম জানান,

“আমরা তড়িঘড়ি করে কোনো কাজ করতে চাই না। বিশ্বাসযোগ্য রিপোর্ট যাতে দিতে পারি সে লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।”

এদিকে মেডিকেল কলেজটিতে এই ল্যাবের জন্য ৮টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে বিশেষজ্ঞ চিকিৎসক, টেকনোলজিস্টসহ ৮ জন করে থাকবেন। তাঁরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। কর্তব্যরতদের জন্য সর্বোচ্চ সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।

প্রতিদিন এ ল্যাবে ৯৫টি করে নমুনা পরীক্ষা করা যাবে। নোয়াখালী জেলা ছাড়াও আশপাশের লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার সন্দেহভাজন রোগীদেরও নমুনা পরীক্ষা করা হবে ল্যাবটিতে। ফলে করোনা পরীক্ষার জন্য আর দশ দিন অপেক্ষা করতে হবে না এ অঞ্চলের মানুষকে।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।