বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ টেস্টঃ ঢাকা মেডিকেল কলেজে যেভাবে করাবেন

প্ল্যাটফর্ম নিউজ, ৬ মে ২০২০, বুধবার
ডা. আফরোজা আকবর সুইটি
সহকারী অধ্যাপক, ভাইরোলজি বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ

SARS CoV-2 Real Time RT-PCR টেস্ট (করোনা পরীক্ষা) ঢাকা মেডিকেল কলেজে কোথায়, কিভাবে করবেন?

একজন করোনার উপসর্গসহ রোগী ঢাকা মেডিকেল কলেজে Real Time RT-PCR টেস্ট করাতে পারেন। কিছু পরিবর্তন এসেছে এখন। বিশেষ করে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে কাজ শুরুর পর থেকে।

রোগীর যদি উপসর্গ থাকে-
ইমার্জেন্সি এর পাশে পুরাতন বার্ণ ইউনিট বিল্ডিং এ যেতে হবে। সেখানকার দায়িত্ব প্রাপ্ত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ভর্তির মতো হলে ভর্তি করে দেবেন। মনে রাখবেন তারা যথেষ্ঠ অভিজ্ঞতা সম্পন্ন। আর স্বেচ্ছায় আপনি কোভিড-১৯ এর রোগী না হয়েও ভর্তি হলে, অন্যান্য কোভিড-১৯ রোগী হতে সংক্রামিত হবেন নিশ্চিত। কাজেই আবেগী না হয়ে বাস্তবতা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করুন।

ভর্তি রোগীদের ক্ষেত্রে-
ফরম পূরণ করে ঢামেক হাসপাতালের ডিরেক্টর স্যারের সাইন হলে, ঐ ফরম ভাইরোলজি বিভাগে পাঠিয়ে দেয়া হবে সময় মতো। রোগী বা রোগীর লোকের দৌড়াদৌড়ি করার কোন দরকারই নেই। ভাইরোলজি বিভাগ থেকে টেকনোলজিস্ট নির্দিষ্ট সময় বার্ণ ইউনিটের বিল্ডিং হতে স্যাম্পল সংগ্রহ করবেন।

স্যাম্পল ভাইরোলজি বিভাগের ল্যাবে পরীক্ষা শেষে রিপোর্ট দেয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। কাজেই এক্ষেত্রেও রোগী বা রোগীর লোকের ভাইরোলজি বিভাগে আসার বা যোগাযোগের কোন সুযোগ নেই, দরকারও নেই।

ডাক্তারগণ কীভাবে করাবেন টেস্ট?

আগের মতোই ফরম পূরণ করে নিজ বিভাগের প্রধান হয়ে ফরম চলে যাবে ডিরেকটর স্যার এর অফিসে। সেখান থেকে ওনারা পাঠাবেন ভাইরোলজি বিভাগে। আপনারা নতুন কলেজ বিল্ডিং-এর ৪র্থ তলায় কালেকশন রুমে গিয়ে স্যাম্পল দিবেন। আপনাকে কষ্ট করে ভাইরোলজি বিভাগে আসতে হবে না।

সিস্টার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কিভাবে করাবেন টেস্ট?

ফরম পূরণ করে নিজ বিভাগের প্রধান হয়ে ডিরেক্টর স্যারের সাইন হয়ে গেলে, ওখান থেকে ভাইরোলজি বিভাগে ফরম পাঠানো হবে। আপনারা আগের মতো ইমার্জেন্সি বেইজমেন্টে অপেক্ষা করবেন। টেকনোলজিস্ট সেখান থেকে স্যাম্পল কালেকশন করবেন। আপনার বা আপনাদের কাউকে দৌড়াদৌড়ি করতে হবে না। ভাইরোলজি বিভাগেও আসতে হবে না।

কিছুকথাঃ
*ডাক্তার, সিস্টার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ডিরেক্টর অফিস থেকে জেনে নেবেন রিপোর্ট কোথা থেকে সংগ্রহ করতে হবে।

*ছোট একটি বিভাগ, স্বল্প জনবলে আপনাদের জন্য বিশাল কাজের বোঝা নিয়ে, এক মাসের বেশি সময় অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাচ্ছে। আপনাদের সার্বিক সহযোগিতা না পেলে সুষ্ঠুভাবে কাজ করা কঠিন!

*আপনি যদি নির্দিষ্ট স্থানে ফরম না দিয়ে সরাসরি ভাইরোলজি বিভাগে আসেন আর আনসার আটকে দেয়, কথা কাটাকাটি হয়- সেটি দৃষ্টিকটু। আবার আপনি যদি ইনফেক্টেড থাকেন আর রুমে এসে রিপোর্ট নিতে চান, আমার পাশে দাঁড়িয়ে থেকে দেখতে চান-আমাকে অযৌক্তিক কারণে ইনফেক্টেড করে ফেলবেন, তাই না?

আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিতে পেরেছি।

সবার জন্য শুভকামনা রইল। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীন সবাইকে হেফাজত করুন, হেদায়েত দিন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।