মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চাঁদপুর জেলায় ৩ স্বাস্থ্যকর্মীসহ কোভিড-১৯ পজিটিভ আরও ৬ জন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ মে ২০২০, ১১:০৬ · ২ মিনিটে পড়ুন
চাঁদপুর জেলায় ৩ স্বাস্থ্যকর্মীসহ কোভিড-১৯ পজিটিভ আরও ৬ জন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
বুধবার, ৬ মে, ২০২০ খ্রিস্টাব্দ

হঠাৎ করে বেড়ে যাচ্ছে চাঁদপুর জেলায় কোভিড-১৯ তথা করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। নতুন করে এ ধাপে আসা ২৯ জনের রিপোর্টের মধ্যে ৬ জনই করোনা পজেটিভ। যার মধ্যে চাঁদপুর জেলায় ৩ জন স্বাস্থ্যকর্মীসহ আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত।
এর ফলে চাঁদপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮ জনে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে এ তথ্য জানিয়েছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ।

তিনি জানান, সিভিল সার্জন অফিসের ২ জন এবং চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের ১ জন সহ জেলায় নতুন করে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ৬ জনের মধ্যে একজনের রিপোর্ট পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তিনি মারা যাওয়ার পর।
সিভিল সার্জন জানান, গত শুক্রবার রাতে চাঁদপুর সদর হাসপাতালে মারা যাওয়া ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন।
আর অপরদিকে জীবিতদের মধ্যে ৩ জন সদর উপজেলার, একজন হাইমচরের আর একজন হাজীগঞ্জের।

এদিকে যেসব রোগীদের পজিটিভ রিপোর্ট এসেছে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে সেটি নিশ্চিত করে স্থানীয় প্রশাসন। আক্রান্তরা বাড়িতেই অবস্থান করবে এবং হোম কোয়ারেন্টাইনে থাকবে বলে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে।

সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যসূত্রে গতকালের সংখ্যা সহ এ পর্যন্ত চাঁদপুর জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ হয়েছেন ১০জন। আর বাকিরা হাসপাতাল এবং নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। তবে মোট আক্রান্ত এই সংখ্যার সর্বোচ্চ সংখ্যক চাঁদপুর সদরে, সংখ্যা ১৩। এরপর আক্রান্তের সংখ্যা ফরিদগঞ্জে ৬ জন, মতলব উত্তরে ৩ জন, হাজীগঞ্জে ৪ জন এবং হাইমচরে ২ জন।

নিজস্ব প্রতিবেদক
আশরাফ মাহাদী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।