কোভিড-১৯: গত ২৪ ঘণ্টায় নোয়াখালী জেলায় নতুন করে আরো ৭৭ জন শনাক্ত
প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২৩ মে, ২০২০ দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান। গত ২৪ ঘন্টায় নোয়াখালী জেলায় নতুন করে আরো ৭৭ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, জেলাটিতে যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫২ জন। এর মধ্যে গত ছয় দিনেই শনাক্ত হয়েছে ২২৫…