ব্রাহ্মণবাড়িয়া মেডিকেলে করোনাভাইরাস শনাক্তের উদ্দেশ্যে পিসিআর ল্যাব উদ্বোধন
প্ল্যাটফর্ম নিউজ, ১১ জুন ২০২০, বৃ্হস্পতিবার প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে নির্মিত ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে কোভিড-১৯ পরীক্ষার করার জন্যে পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে পিসিআর ল্যাবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ বলেন, 'উদ্বোধনের পর আজ থেকে পরীক্ষামূলকভাবে পিসিআর ল্যাবের কার্যক্রম চলবে। আগামী ২০ জুন এটি…