মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিসিআর ল্যাব উদ্বোধন

অংকন বনিকপ্রকাশ: ৭ মে ২০২০, ২:৪৯ · ২ মিনিটে পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিসিআর ল্যাব উদ্বোধন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

এবার করোনা ভাইরাসে আক্রান্তদের শনাক্ত করতে পিসিআর ল্যাব উদ্বোধন করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে৷ বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (CARS) ভবনে গত মঙ্গলবার (৫ মে) ল্যাবটি উদ্বোধন করা হয়। ল্যাবটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান৷

ল্যাবটি উদ্বোধনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাস রেসপন্স টেকনিক্যাল কমিটির আহবায়ক অধ্যাপক শরীফ আখতারুজ্জামান, CARS এর পরিচালক অধ্যাপক এম এ মালেক, বিশ্ববিদ্যালয়টির চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক শাহরিয়ার নবী, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জেবা ইসলাম সেরাজ, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুল আহসান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. নিজামুল হক ভূইয়া, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মামুন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন৷

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,

“উদ্বোধন হওয়া এই ল্যাবটিকে আরো পুনর্বিন্যাস ও সমৃদ্ধ করলে ভাইরোলজি বিষয়ক উচ্চতর গবেষণা পরিচালনা সম্ভব৷ এই ল্যাবে প্রতিদিন ৪০০ নমুনা পরীক্ষা করা যাবে৷”

ল্যাব উদ্বোধনকালে উপাচার্য মো. আখতারুজ্জামান জাতির বৃহত্তর স্বার্থে মানবিক কাজে যাঁরা ল্যাব প্রতিষ্ঠা ও পরিচালনায় এগিয়ে এসেছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান৷ ল্যাব পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে সব ধরনের ঝুঁকি নিরসন বা নিরাপত্তা সংরক্ষণের প্রতি যত্নশীল থাকার অনুরোধও জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে গত ১২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে করোনা পরীক্ষার অনুমতি দেয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়৷

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।