বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বগুড়া মেডিকেলে চালু হতে যাচ্ছে করোনা শনাক্তকরণ পিসিআর ল্যাব

 

৮ এপ্রিল, ২০২০:

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য খুব শীঘ্রই পিসিআর ল্যাব চালু হতে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যে ল্যাব চালুর জন্যে অভ্যন্তরীন সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, বগুড়া ছাড়াও গাইবান্ধা, নাটোর, নওগাঁ , পাবনা, জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় করোনা ভাইরাস শনাক্তকরণের তেমন কোনো ব্যবস্থা নেই। করোনা উপসর্গ যেমনঃ সাধারণ সর্দি-কাশি, শ্বাসকষ্ট, জ্বর ইত্যাদি দেখা দিলে রোগীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নেয়ার জন্যে ছুটছেন। কিন্তু পর্যাপ্ত শনাক্তকরণ ব্যবস্থা না থাকার ফলে অনেক রোগীই ভোগান্তির শিকার হচ্ছেন। বর্তমানে উত্তরবঙ্গের এসকল জেলা থেকে সন্দেহভাজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করে রাজশাহী ও ঢাকার ল্যাবে পাঠানো হচ্ছে।

সারাদেশে অস্থিতিশীল যোগাযোগ ব্যবস্থার কারণে রিপোর্ট পৌঁছাতে কমপক্ষে ৪/৫ দিন সময় লেগে যাচ্ছে। ফলে রোগীর পরিবার পরিজনেরাও রয়েছেন সংক্রমণ ঝুঁকির মধ্যে। ইতিমধ্যে, বগুড়ার বিভিন্ন মহল থেকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ল্যাব স্থাপনের জোর দাবী জানানো হয়েছে। বিভিন্ন দিক বিবেচনা করে তাই সরকার কর্তৃক বগুড়ায় করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল জানান, পলিমারেজ চেইন রিএ্যাকশন ( পিসিআর) স্থাপন করতে উর্দ্ধতন কর্তৃপক্ষ বগুড়ার স্বাস্থ্য বিভাগকে নিদের্শনা দিয়েছেন। সে মোতাবেক বগুড়ার গণপূর্ত বিভাগ মেডিকেল কলেজে পিসিআর ল্যাব বসানোর কাজ শুরু করেছে। গণপূর্ত বিভাগ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের পাশে একটি আলাদা কক্ষে এই ল্যাব স্থাপনের অভ্যন্তরীন উন্নতিকরনের কাজ শুরু করেছে।

বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর অফিস সূত্র হতে জানা গেছে, করোনা ভাইরাস পরীক্ষার ল্যাবের জন্যে মেডিকেল কলেজের একটি কক্ষের ৪টি ইনক্লোজার, সিলিং সহ অন্যান্য নির্মাণ কাজ শুরু করা হয়েছে। বগুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, ল্যাবের প্রাথমিক প্রস্তুতির কাজ দ্রুত শেষ হবে। এরপরেই ঢাকা থেকে পিসিআর মেশিন সহ অন্যান্য সরঞ্জাম ও করোনা শনাক্তকরণ কীট আসবে।

দেশের স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ টিম পিসিআর ল্যাব স্থাপনের জন্য মেডিকেল ইকুইপমেন্ট স্থাপন সহ অন্যান্য নির্দেশনা দিবেন। আশা করা যাচ্ছে, মেশিন পৌঁছানোর এক সপ্তাহের মধ্যে করোনা ভাইরাস পরীক্ষার কাজ শুরু করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট সূত্র মতে, এই ল্যাবের টেকনিক্যাল বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়োসেফটি লেভেলের বিষয়টিও বিশেষজ্ঞরা নিরুপণ করে ল্যাব চালু করবেন। সূত্র আরো জানায়, ইতিমধ্যে টেকনোলজিস্টদেরকে নমুনা সংগ্রহের বিষয়ে অনলাইনে প্রাথমিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম এসে অন্যান্য প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ লোকবলের বিষয়টি নির্ধারণ করবেন। তবে সব মিলিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে ল্যাব প্রস্তুত এবং এরপর দ্রুততম সময়ে পরীক্ষা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

বগুড়া মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধীনে এই পিসিআর ল্যাব পরিচালিত হবে বলে জানা গেছে। এটি চালু হলে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন সহ অঞ্চলের লোকজনের মধ্যে করোনা ভাইরাসের চিকিৎসার ক্ষেত্রে ইতিবাচক মনোভাব তৈরী এবং সচেতনতা আরো বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক / নাজমুন নাহার মীম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।