বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দেশ-বিদেশ, ডাক্তারী ও কিছু কথা || পর্ব-২; আপনি কি বিবাহিত?

প্ল্যাটফর্ম প্রতিবেদন, ৪ আগষ্ট ২০২০, মঙ্গলবার

ডা. সাদিয়া হোমায়রা সোহানা
এফ.সি.পি.এস (পার্ট-১; গাইনী)
এম.আর.সি.ও.জি (পার্ট-১)
প্রাক্তন মেডিকেল অফিসার, সুলতান কাবুস হাসপাতাল, সালালাহ, ওমান।

খুব সহজ একটা প্রশ্ন, যা আমরা রোগীকে করি। আসলে কি সহজ? কথায় আছে, এক দেশের বুলি আরেক দেশের গালি। এই সহজ প্রশ্নটাই অনেক জায়গায় খুব জাজমেন্টাল শোনাবে। যেমন নর্থ আমেরিকায় কোন রোগীকে এই প্রশ্ন করা মানে একটা খারাপ কথা বলার সমান। ধরুন, একজন রোগী আপনার কাছে এবরশন বা জন্মনিয়ন্ত্রণ এর পদ্ধতি জানতে এসেছে, তাকে এই প্রশ্ন একদমই করা যাবেনা, যদি না সে নিজ থেকে আপনাকে এই তথ্য দেয়। কারণ সে বিবাহিত কিনা, তা আমার জানার বিষয় না। তাকে প্রয়োজনীয় তথ্য বা উপায় বলাটাই আমার কাজ। এখন হয়তো আমার ধর্মীয় বোধের কারণে আমি এবরশন করিনা, তার পূর্ণ অধিকারও ডাক্তারের আছে। তবে তাকে কোথায় গেলে এই সাহায্য পাবে, তাও জানিয়ে দিতে হবে।

আবার অন্য দিকে বাংলাদেশ বা মধ্যপ্রাচ্যের দেশে যদি অবিবাহিত কাউকে জিজ্ঞেস করেন যে, সে শারীরিক সম্পর্কে অভ্যস্ত কিনা, আপনাকে গালাগালির পর সম্ভবত সে রোগী ফেসবুক পোস্ট লিখতে বসে যাবে যে, ডাক্তার কত খারাপ। তাহলে তথাকথিত ফ্রী (?) সেক্সের দেশে কি এই প্রশ্নটা খুব সহজ?

উত্তর হচ্ছে, না।

ব্যক্তিগত প্রশ্নগুলো করা কোথাও সহজ না। এখানেও এই প্রশ্ন গুলো খুব গোপন হিসেবেই বিবেচিত। তাহলে উপায় কি? প্রশ্নগুলো করা তো খুবই জরুরী।

এর উপায় হচ্ছে “উঠ ছেড়ি তোর বিয়া” স্টাইলে বলা যায়না। প্রথমে একটু ভূমিকা দিতে হয়, গোপনীয়তা রক্ষা করা হবে তা জানাতে হয়, তারপর বাড়িতে কার সাথে থাকে? অথবা কোন রিলেশনশিপ আছে কিনা, এত কথার পর আসল কথা “Are you sexually active?” তারপর আরও গোপনীয় প্রশ্ন করলেও রোগী ক্ষেপে যায়না।

অনেককে বলতে শুনেছি বাংলাদেশে তো বিবাহপূর্ব শারিরীক সম্পর্ক নিষেধ (সামাজিক ভাবে), তাহলে এই কাজের কথা আমি কেন জিজ্ঞেস করব। করব, কারণ এটাই বাস্তবতা। রোগ এবং রোগের সমাধান জানতে, জানতে হবে। আর ডাক্তার হিসেবে “মরাল পুলিশিং” এর কোন সুযোগ আসলে নাই। একজন রোগীর ক্ষেত্রে যখনই জাজমেন্টাল হবো, আমার আচার আচরণ আর স্বাভাবিক থাকবেনা।

এই গুগলের যুগে অনেকেই নিজের শরীর এবং সেক্সুয়্যাল হেলথ নিয়ে সচেতন, বিশেষ করে নতুন প্রজন্ম। তাদের আগ্রহ আর আবেগ দুইই বেশী। তারা যদি কিছু জানতে চায় আমরা শকড হই। মনে মনে বলি “আবাল জণগণ”, “বেশি বোঝা বাঙালী”। কিন্তু বিশ্বাস করুন এই বেশী বোঝা বাঙালীর সংখ্যা দিনে দিনে বাড়তেই থাকবে। তথ্য প্রযুক্তির যুগে সবাই কিছুনা কিছু জানছে। কোন শারিরীক সমস্যা হলে ডাক্তারের কাছে আসার আগে গুগল করে নিচ্ছে যে কেন হচ্ছে এমন। এর বিপরীতে রাগ করে কোন লাভ নাই এবং নিজেদের অভ্যস্ত করার এবং আপডেট করার কোন বিকল্প নাই।

একবার এক অনলাইন টিচারের লেকচার শোনার সময় উনি বললেন, “নর্থ আমেরিকায় রোগীদের কাছে যে প্রশ্নটা সবচেয়ে বেশী শুনবে তা হচ্ছে, “why doc”? তার যে অসুবিধা হচ্ছে, কেন? ঔষধ দিচ্ছ, কেন? এই ঔষধ, কেন? কেন এর উত্তর দিতে দিতে সময় চলে যাবে।” উনার কথার ভঙ্গিতে হেসে ফেলেছিলাম। কিন্তু ইন্টারনেটের সুবাদে এখন সারা দুনিয়ায় এই “why” এর ছড়াছড়ি।

ওমানে, একবার আউটডোরে কাজ করার সময় এক রোগী আসলেন। আগের দুই বাচ্চা সিজারিয়ান এর মাধ্যমে ডেলিভারি হয়েছে। আমারে বললো, “ডাক্তার, এবার নরমালের ট্রায়াল দিবা নাকি আমাকে?” আমি বললাম, “না, তোমার তো আগে দুই সিজারিয়ান, এক সিজারিয়ান হলে ট্রায়াল দেয়া যেতো।” সে আমাকে বললো, “কিন্তু আমি ইন্টারনেটে দেখেছি, অমুক অমুক দেশে তো ট্রায়াল দিচ্ছে এবং ডেলিভারিও হচ্ছে। আমি রীতিমতো চমৎকৃত হলাম। প্রাইমারি স্কুল পাশ, স্বল্পশিক্ষিতা মহিলাটি রীতিমতো গবেষণা করে এসেছে। পরে হেসে বললাম, অনেক জায়গায় হচ্ছে, কিন্তু এখানে এখনো শুরু হয় নাই। তাই তুমি ট্রায়াল দিতে চাইলে একমাত্র ওইসব দেশে গিয়েই সম্ভব।

রোগী ইন্টারনেট থেকে গবেষণা করে আসলে, তাহলে উপায় কি। মনে মনে বিরক্ত হলেও সম্ভবত মুখে প্রকাশ না করাই ভালো। আমার আব্বা ডাক্তারের কাছে একটু বেশি কথা বললেই ধমক খান এবং বেশ মন খারাপও করেন।

বদলে যাওয়া সময়ের সাথে বদলে না গিয়ে উপায় কি। ডাক্তার-রোগী সম্পর্ক ভালো করতে হলে প্রথম ধাপে সম্ভবত আমাদেরই এগুতে হবে। নইলে হলুদ সাংবাদিকরা তো আছেনই আমাদের মুন্ডুপাত করতে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।