মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডাক্তারদের জন্যে জাপানে স্কলারশিপ বিষয়ক তথ্য

জাপানের স্কলারশিপ সম্পর্কে আপনাদের খুব জিস্ট ইনফরমেশন দেয়ার চেষ্টা করছি।

প্রথমেই কিছু ব্যাপার জানা জরুরীঃ
১. জাপানে অনেকগুলো স্কলারশিপের যে কোনটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। মনবুশো সবচেয়ে প্রেস্টিজিয়াস কারণ এটা জাপান সরকার প্রদত্ত এবং প্রচুর স্টাইপেন্ডের জন্য এশিয়ার বেস্ট স্কলারশিপ।
২. আপনি যদি ডাক্তার হন, তাহলে আক্ষরিক অর্থেই আপনার জন্য এই স্কলারশিপ পাওয়া টাফ। ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য এটা বেশি সহজ।
৩. সাধারণত এই স্কলারশিপ রিসার্চারদের দেয়া হয়। সো সাবজেক্ট গুলো হবে Genetics, Bioengineering, Cellular Pathology, Molecular Physiology, Immunology এরকম। আপনি ক্লিনিক্যাল ডক্টর হতে চাইলে এটা পাওয়ার সম্ভাবনা কমে আসবে। উপরন্তু ক্লিনিক্যাল কোন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি BMDC অনুমোদন দিবে না।
৪. জাপানে আসার আগে অবশ্যই ভালভাবে ডিসিশন নিন। PhD করতে আপনার ন্যুনতম ৪ বছর এবং আগে মাস্টার্স করতে চাইলে ২ বছর লাগবে। শুধু মাস্টার্সের জন্য আসা উচিৎ না.. সেক্ষেত্রে টোটাল ৭ বছর মত। জাপানে অনেক বেশিদিন থাকতে হলে আপনার অভিযোজন ক্ষমতা প্রচুর বাড়াতে হবে।

#প্রসেসঃ
দুইভাবে অ্যাপ্লাই করা যায়। University or Embassy Recommendation. অ্যাম্বাসি দিয়ে আসতে হলে ভাল রেফারেন্স থাকা প্রয়োজন এবং কম্পিটিটিভও। আর জাপানিজ ভার্সিটি রিকমেন্ড করলে ৯০% শিউর আপনি স্কলারশিপটা পাবেন। জেনারেল আইডিয়ার জন্য নিচের লিংকটা ইম্পরট্যান্ট।
https://www.studyjapan.go.jp/en/toj/toj0302e.html

আসুন ভার্সিটি থেকে রিকমেন্ডশনে। আপনাকে প্রচুর ইমেইল করতে হবে এবং অবশ্যই ভাল কাভার লেটার লেখা জানতে হবে। মনে রাখুন ভার্সিটির প্রফেসর যদি ইম্প্রেসড হয় তবেই আপনার স্কলারশিপ হবে। জাপানের সব ভার্সিটির ওয়েবসাইটে প্রফেসরদের নাম ধাম কন্টাক্ট দেয়া আছে.. ইন্সটিটিউট আর সাবজেক্ট চয়েস করে ইমেইল করা শুরু করুন সবাইকে। Attachment হিসেবে আপনি জীবনে যা ভাল কিছু করছেন সেটা প্রেজেন্ট করুন। Any Research work, Survey, Publication, Journal involvement, Humanitarian works, Experience, Extracurricular activity যে কোন কিছু!
জাপানের স্যাররা ডকুমেন্টস অনেক পছন্দ করে। আপনি আমাদের দেশের রিসার্চার স্যারদের কাছ থেকে ভাল রিকমেন্ডেশন আনলেও সেটা এক্সেপ্টেড হবে। এসব স্যারদের জানতে Researchgate.com ওয়েবসাইট দেখতে পারেন।

#ডাক্তাররা_ধরা খাবেন যদি মাস্টার্স না থাকে, কারণ এটার থিসিস পেপারটাই জাপানের জন্য মূল ডকুমেন্ট যা বাদে সরাসরি PhD তে আসা প্রায় অসম্ভব। বিসিএস, এফসিপিএসের জন্য বাংলাদেশের কোন ডাক্তারের পক্ষে ইন্টার্নির পরপরই মাস্টার্সে যাওয়া ইজি না। এক্ষেত্রে একটা বুদ্ধি বাতলে দিই.. বাংলাদেশে অনেক স্যাররাই রিসার্চ পেপার লিখেন। তাদের সাথে আপনি যে কোন একটা প্রজেক্টে ইনভলভড হন। আপনার নামে যদি Co-authorship চলে আসে এবং সেটা ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড হয় তাহলে ঐ আর্টিকেল বা পেপারটাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। তবে গোড়া একটাই, Masters is the Basic requirement.
অ্যাম্বাসি রিকমেন্ডেশন দিয়ে আসতে হলে আপনাকে জাস্ট ডকুমেন্টস প্রিপেয়ারড করে অ্যাম্বাসিতে যেতে হবে। বছরে ২ সেশনে অ্যাপ্লাই করতে পারবেন। আগামী ফেব্রুয়ারি মার্চের দিকে সার্কুলার দিবে, এক্ষেত্রে আপনি শুধু যোগাযোগ রাখবেন তাদের সাথে।
+88029840010 – Embassy of Japan. এখানে ফোন দিয়ে আপনি এজুকেশন সেকশন থেকে ইনফো নিতে পারবেন।
+88029145288 – JUAAB. মূলত তারাই জাপানের সাথে বাংলাদেশি স্কলারদের সম্পর্ক স্থাপন করে। অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন।
IELTS জাপানে আবশ্যকীয় না। উল্টা যদি কিছু জাপানিজ জানেন তাহলে বেনেফিট আছে। তবে IELTS থাকলে এটা অ্যাপ্লিকেশনের কোয়ালিটি বাড়াবে.. 6.5 স্কোরই যথেষ্ঠ।

ক্ষুদ্র জ্ঞানে যা সম্ভব শেয়ার করলাম,
শেষে দুইটা কথাঃ
১. আমি একজন ডাক্তার, আমার মাস্টার্স নেই, কোন ইন্টারন্যাশনাল পাবলিকেশন নেই, তাহলে আমি আসলাম কীভাবে? শর্টে বললে আমি একটা জাপানিজ কোম্পানিতে ইনভলভড ছিলাম। সেখানকার মেডিসিনের কনসালটেন্ট আমাকে স্পেশাল রেফারেন্স দিয়ে নিয়ে আসছেন।
২. জাপানে একটা টমেটো ১২০ টাকা, একটা রসুন ১৫০ টাকা, ১০ মিনিটের বাস ভাড়া ২৫০ টাকা। ভুলেও স্কলারশিপ বাদে পড়তে আসবেন না!

লেখকঃ ডাঃ আবিদুর রহমান
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
সেশনঃ ২০০৯-১০

প্ল্যাটফর্ম রাইটারঃউর্বী সারাফ আনিকা
৫ম বর্ষ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

One thought on “ডাক্তারদের জন্যে জাপানে স্কলারশিপ বিষয়ক তথ্য”

  1. অনেক অনেক ধন্যবাদ আপনায়। আমার একটা আবদার ছিলো। যদি দেশে বা দেশের বাইরে MPH করে/ পাবলিক হেলথে ক্যারিয়ার করে প্রতিষ্ঠিত হতে চাই তাহলে করণীয় কি। কোন ইন্সটিটিউশন ভালো হবে, বা প্রসিডিউরটা কি এবং খরচ কতো হতে পারে (দেশে ও বিদেশে)? এই নিয়ে যদি আমায় একটা আর্টিকেল সাজেস্ট করেন বা আপনি নিজেই পরামর্শ দেন তাহলে খুবই উপকৃত হতাম।

    Soumik Talukder
    Final year, Session : 2012-13
    Khulna Medical College

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।