মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এফসিপিএস কথন

এফসিপিএস এর সাবজেক্ট সংখ্যা :-

জেনারেল সাবজেক্ট- মোট ২২ টি
স্পেশাল সাবজেক্ট- মোট ২৬ টি

জেনারেল সাবজেক্ট এ ৪ বছর ট্রেনিং, পার্ট ১ এর আগে ২ বছর পর্যন্ত করা যাবে, বাকি ২ বছর পার্ট ১ পাসের পরই করতে হবে। এরপর পার্ট ২ এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ৪ বছরের মধ্যে ৪ বছরই মাদার সাবজেক্টে অথবা সাড়ে ৩ বছর মাদার সাবজেক্ট প্লাস ওই মাদার সাবজেক্টের অন্তর্ভুক্ত কোন স্পেশালিটির ট্রেনিং করতে পারবেন (মেডিসিনে আরো বেশি স্পেশালিটি ট্রেনিং করা যায়)।

স্পেশাল সাবজেক্ট এ ৫ বছর ট্রেনিং, এখানে প্রথম ২ বছর হলো মাদার সাবজেক্ট এর ট্রেনিং (যেমন নেফ্রোলজিতে এফসিপিএস করতে চাইলে এই ২ বছর মেডিসিনে ট্রেনিং করতে হবে), পরবর্তীতে প্রিলিমিনারি পার্ট ২ নামে একটি পরীক্ষা আছে, যেটিতে পাস করলে পরে স্পেশাল সাবজেক্টের ট্রেনিং করতে পারবেন যেটির মেয়াদ হবে ৩ বছর। এখানে উল্লেখ্য যে, যদি আপনি পার্ট ১ পাসের আগেই ট্রেনিং এ ঢুকে থাকেন, সেক্ষেত্রে যদি মাদার সাবজেক্টে ট্রেনিং করেন, তাহলে মাদার সাবজেক্টের ট্রেনিং ২ বছর পর্যন্তই কাউন্ট করাতে পারবেন,

কিন্তু যদি স্পেশাল সাবজেক্টে ট্রেনিং করেন, সেক্ষেত্রে প্রিলিমিনারি পার্ট ২ পাস এর পরে যে ৩ বছর ট্রেনিং লাগে সেখানে সর্বোচ্চ ১ বছর কাউন্ট করাতে পারবেন। অর্থাৎ প্রিলি পার্ট ২ পাসের পর ২ বছর ট্রেনিং করতেই হবে ওই স্পেশাল সাবজেক্টে।

অবশ্যই যে স্পেশাল সাবজেক্ট এ এফসিপিএস করছেন সে সাবজেক্ট এরই ট্রেনিং হতে হবে, অন্য স্পেশালিটির ট্রেনিং এক্ষেত্রে গ্রহণযোগ্য হবেনা। এখানে জেনারেল ট্রেনিং এ প্রথম যে ২ বছর আছে তা না করে দেড় বছর জেনারেল প্লাস ৬ মাস অন্য কোন স্পেশালিটির ট্রেনিং ও কাউন্ট করানো যায়, যেটি নিজ স্পেশালিটির বাইরে হবে কিন্তু মাদার সাবজেক্টের অন্তর্ভুক্ত হবে। উদাহরণ হিসেবে বলি, কেউ যদি ইউরোলজি তে এফসিপিএস করতে চান, তাহলে জেনারেল সার্জারির ট্রেনিং ২ বছর, বা দেড় বছর জেনারেল সার্জারি প্লাস ৬ মাস অন্য স্পেশালিটি যেমন অর্থোপেডিক্স/ক্যাজুয়ালটি (ইউরোলজি বাদে) এসব এর ট্রেনিং কাউন্ট করাতে পারবেন, পরে প্রিলি পার্ট ২ এবং পাস করার পরে ৩ বছর ইউরোলজিতে ট্রেনিং করতে হবে।

এমডি এমএস যারা করছেন তাদের ক্ষেত্রেঃ

এমডি/এমএস পাশ না করা থাকলে কোন ট্রেনিং ই এক্ষেত্রে কাউন্ট হবেনা।

এমডি/এমএস পাশ করা থাকলেঃ

১. জেনারেল সাবজেক্ট এমডি/এমএস পাস,+জেনারেল সাবজেক্ট এই এফসিপিএসঃ পার্ট ১ দেয়া লাগবেনা, প্লাস ২ বছর পর্যন্ত ট্রেনিং মাফ পাবেন, শুধু ২ বছর ট্রেনিং করেই পার্ট ২ ফাইনাল এ বসতে পারবেন (সাধারণত একই জেনারেল সাবজেক্ট এ ২ ডিগ্রী করেন না কেউ)।

২. জেনারেল সাবজেক্ট এমডি/এমএস পাস+স্পেশাল এফসিপিএসঃ পার্ট ১ দেয়া লাগবেনা, ২ বছর জেনারেল ট্রেনিং প্লাস প্রিলিমিনারি পার্ট ২ পরীক্ষাও মাফ পাবেন। বাকি ৩ বছর স্পেশাল সাবজেক্ট এ ট্রেনিং করা লাগবে।

৩. স্পেশাল সাবজেক্ট এমডি/এমএস পাস+ জেনারেল এফসিপিএসঃ সুযোগ নাই, করতে চাইলে একেবারে প্রথম থেকে শুরু করতে হবে, অর্থাৎ পার্ট ১ ও দেয়া লাগবে আবার।

৪. স্পেশাল সাবজেক্ট এমডি/এমএস+স্পেশাল সাবজেক্ট এফসিপিএসঃ সঠিক জানা নাই।
উল্লেখ্য, ৩ বছর মেয়াদী এমডি/এমএস এসব ক্ষেত্রে বিবেচ্য হবেনা।

ডাবল এফসিপিএসঃ

জেনারেল সাবজেক্ট এ এফসিপিএস করা থাকলেও এই নিয়ম প্রযোজ্য হবে স্পেশাল সাবজেক্ট এ এফসিপিএস করার ক্ষেত্রে, অর্থাৎ পার্ট ১+ ২ বছর জেনারেল সাবজেক্ট এর ট্রেনিং +প্রিলি পার্ট ২ দেয়া লাগবেনা, সরাসরি স্পেশাল সাবজেক্ট এর ৩ বছর ট্রেনিং শুরু করতে পারবেন। কিন্তু স্পেশাল সাবজেক্ট এ পাস করে আবার জেনারেল করতে চাইলে পার্ট ১ থেকে শুরু করা লাগবে।

ডিপ্লোমাঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং/অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদিত ডিপ্লোমা পাস থাকলে ১ বছর পর্যন্ত ট্রেনিং মাফ পাওয়া যাবে।

কিছু বিশেষ/নতুন নিয়মঃ

জুলাই ২০১৯ থেকে যারা পার্ট ১ পাস করেছেন/করবেন, তাদেরকে মাসিক ২০,০০০ টাকা ভাতা দেওয়ার ব্যাপারে কাউন্সিল এর সিদ্ধান্তের অপেক্ষায় আছে। অনুমোদন হয়ে গেলে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত দেয়া হবে। ৪ বছর ট্রেনিং এর ক্ষেত্রে ৩ বছর অনারারি+১ বছর পেইড জব এ থাকা লাগে, ভাতা সিস্টেম চালু হলে এটি থাকবে কিনা এখনো সে ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।

জানুয়ারি ২০২০ থেকে এফসিপিএস এর ট্রেনিং ৫ বছর করার চিন্তাভাবনা চলছে (জেনারেল+স্পেশাল উভয় ক্ষেত্রে), ব্যাখ্যা হিসেবে এফসিপিএসকে রয়্যাল কলেজের ডিগ্রীর সমপর্যায়ে আনার কথা বলেছেন স্যাররা।

এখন থেকে ট্রেনিং এর ক্ষেত্রে ট্রেইনি হিসেবে নিজের রেজিস্ট্রেশন করা এবং ট্রেনিং শুরুর পূর্বে এনরোলমেন্ট করা বাধ্যতামূলক এবং ৬ মাস ট্রেনিং পূর্ণ হলে পরবর্তী ১ মাসের মধ্যে প্রোগ্রেস রিপোর্ট জমা দিতে হবে। অন্যথায় ট্রেনিং কাউন্ট হবেনা। রেজিস্ট্রেশন করে রাখলে ভালো, কবে পার্ট ১ দিতে বসছেন সেটি এখানে মুখ্য নয়।

পরিশেষে, সবকিছুই বিসিপিএস এ স্যার/ম্যাডামদের আলোচনার পরিপ্রেক্ষিতে লেখা, তবে সময়ের সাথে সাথে যেকোন নিয়ম পরিবর্তন হতেই পারে, যেকোন প্রয়োজনে বিসিপিএস এ সরাসরি যোগাযোগ করে জেনে নেয়ার বিকল্প নেই। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জানায় কোন ভুল থাকলে শুধরে দেবেন।

মূল লেখক-
মাহির আঞ্জুম
প্রভাষক, এনাটমি বিভাগ
তাইরুন্নেসা মেডিকেল কলেজ

প্ল্যাটফর্ম ফিচার রাইটার
সুমাইয়া নার্গিস
শতাকেম (২০১৬/১৭)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।