মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
গাইডলাইন

গল্পে গল্পে হার্ট ব্লক

Platformপ্রকাশ: ১২ অক্টোবর ২০১৯, ২:২৫ · ২ মিনিটে পড়ুন
গল্পে গল্পে হার্ট ব্লক
লেখার আকার

1st and 2nd Degree AV Block এর পার্থক্য এবং ECG তে এর ভিন্নতার বিষয়টি সহজেই গল্পের মাধ্যমে তুলে ধরা হচ্ছে এই লেখায়।

পিন্টু, মিন্টু আর ঝিন্টু হল তিন বন্ধু। এখানে ব্যক্তি হল QRS এবং সময় হল PR Interval।


ঘটনা ১ : এনাটমি ক্লাস সকাল ৮ টায় শুরু হলেও পিন্টু প্রতিদিন ৮ : ১৫ তে ক্লাসে যায়। অর্থাৎ সে ঠিকই নিয়মিত ক্লাসে যায়, কিন্তু প্রতিদিনই দেরী করে যায়। এখন সোজা ১ নম্বর ছবিতে চলে যান এবং উদাহরণের সাথে মেলান। আমরা জানি নরমাল PR Interval 0.12 – 0.20 সেকেন্ড ( 3 -5 small squares)। কিন্তু এখানে PR Interval টা অনেক Prolonged, তবে কোন ড্রপ QRS নেই। তাই এটাকে বলা হবে 1st Degree AV Block যেখানে শুধুমাত্র PR Interval Prolonged হবে।


ঘটনা ২ : এনাটমি ক্লাস সকাল ৮ টায় শুরু হলেও মিন্টু শনিবার ক্লাসে যায় ৮ : ৫ এ, রবিবার ৮ : ১০ এ, সোমবার ৮ : ১৫ তে এরপর হঠাৎ একদিন ক্লাসে যায় না। অর্থাৎ মিন্টু প্রতিদিন ধারাবাহিক ভাবে একটু একটু করে দেরী করে ক্লাসে যায় এবং তারপর হঠাৎ একদিন ক্লাসে যায় না। আর এভাবেই চলতে থাকে পিন্টুর মেডিকেল লাইফ। এখন সোজা ২ নম্বর ছবিতে চলে যান এবং উদাহরণের সাথে মেলান। খেয়াল করে দেখুন PR Interval টা একটু একটু করে বড় হয়েছে তারপর হঠাৎ একটা QRS ড্রপ। তারপর আবার একই ঘটনা ঘটতে থাকে। এটাকে বলে 2nd Degree AV Block Mobitz Type 1 বা Wenckebach Phenomenon যেখানে PR Interval বাড়তে বাড়তে হঠাৎ QRS ড্রপ হয়।


ঘটনা ৩ : ঝিন্টু প্রতিদিন যথা সময়ে ক্লাসে যায়। যেমন শনিবার সকাল ৮ টায়, রবিবার ৮ টায়, সোমবারও ৮ টায় কিন্তু এরপর হঠাৎ একদিন ক্লাসে যায়না। তারপর আবার সে যথা সময়ে ক্লাসে যাওয়া শুরু করে এবং আবারো হঠাৎ একদিন যায় না। অর্থাৎ ঝিন্টু যথা সময়ে ক্লাসে গেলেও কয়েকদিন পর পর ক্লাস অফ দেবার ঘোড়া রোগ আছে। এখন সোজা ৩ নম্বর ছবিতে চলে যান এবং উদাহরণের সাথে মেলান। ওখানে দেখেন PR Interval সবক্ষেত্রে একিরকম থাকতে থাকতে একটা QRS ড্রপ হয়েছে। তারপর আবার একি ঘটনা ঘটতে থাকে। এটাকে বলে 2nd Degree AV Block Mobitz Type 2 যেখানে PR Interval একিরকম থাকতে থাকতে হঠাৎ একটা QRS ড্রপ হয়।

MD Shamshus Joha, JZMU

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রী অর্জনে আগ্রহী চিকিৎসকদের জন্য ভার্চুয়াল সেশনের আয়োজন

প্ল্যাটফর্ম নিউজ, ২৫শে জানুয়ারি ২০২১, সোমবার যুক্তরাষ্ট্রে মেডিসিন বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে আগ্রহী থাকে অনেক চিকিৎসক। কিন্তু অনেক সময়ই যথাযথ গাইডলাইনের অভাবে অনেকেই বুঝতে পারেন না এমবিবিএস বা এমডি ডিগ্রীর পর যুক্তরাষ্ট্রে কিভাবে রিসার্চ বা ফান্ডিং বা অন্যান্য…

২৫ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গণপরিবহনে পূর্বের ভাড়ায় যত সিট তত যাত্রী

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ আগষ্ট ২০২০, সোমবার আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে পূর্বের ভাড়ায় ফিরে যাচ্ছে গণপরিবহন। 'গণপরিবহনে পূর্বের ভাড়ায় যত সিট তত যাত্রী' এমন একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। 'বিআরটিএ' এর জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী…

৩১ আগস্ট ২০২০বিস্তারিত পড়ুন

“Critical Care & IPC Measures in COVID-19”: আলোচনার সার সংক্ষেপ

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার গত ৪ জুলাই শনিবার, প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত কোভিড-১৯ সম্পর্কিত ওয়েবিনার সিরিজের ৩য় পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত ওয়েবিনারে কোভিড-১৯ এবং এ সময়ের ক্রিটিকাল কেয়ার নিয়ে বিস্তারিতভাবে বিজ্ঞ আলোচকেরা কথা বলেন। এছাড়া দেশব্যাপী জুনিয়র ডাক্তার এবং…

৯ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।