বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নজরুলের হাসি এবং আমাদের প্রাপ্তি

প্ল্যাটফর্ম নিউজ, ২ জুলাই, ২০২০, বৃহস্পতিবার
ডা. রায়হানুল আরেফীন
ডেন্টাল এন্ড মেক্সিলোফেসিয়াল সার্জন,
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, নোয়াখালী

আড়াই বছরের ফুটফুটে বাচ্চাটি যখন মায়ের কোলে করে আমার দায়িত্বে থাকা নন পেয়িং ১৪ নম্বর বেডে ভর্তি হল, তখনই ওর মায়ায় পড়ে গেলাম। আসলে মায়ায় পড়ে গিয়েছিলাম ওর অদ্ভুত কিউট হাসিটার। যখন জানলাম ওর বাড়ি লক্ষীপুর, তখন আরো বেশি আপন মনে হল।

আমি কিংবা আমাদের ডিপার্টমেন্টের স্যার, ম্যাম, ট্রেইনিরা যতই ওকে পছন্দ করুক, ও ভর্তি হয়েছিল এক ভয়ংকর অভিশাপ মাথায় নিয়ে; ওর মা-বাবা, আত্মীয় স্বজনদের বুকভরা কষ্টের কারণ হয়ে। জন্মের পর থেকে ওর মাকে একটানা কথা, গালমন্দ শুনতে হয়েছে, এরকম বিচ্ছিরি বাচ্চা জন্ম দেওয়ার জন্য। শুধু ওর প্রবাসী বাবার একচ্ছত্র সাপোর্ট ছিল বলে, ওর মা সহ্য করতে পেরেছেন। অনেকের কাছে শুনেছেন কোথাও যদি এ রোগের চিকিৎসা হয়, তো পিজি হাসপাতাল। সে আশাতেই এত দূর থেকে নিজের একমাত্র বাচ্চাকে নিয়ে ছুটে এসেছেন এবং ভর্তি করেছেন আমাদের ডিপার্টমেন্টে।

বাচ্চাটির নাম নজরুল। ওর কুৎসিত অসুখটির মেডিকেল টার্ম ফ্রন্টোন্যাজাল এনকেফালোসিল। ব্রেইন থেকে উৎপন্ন হয়ে রোগীর কপালে দুই চোখের মাঝখানের জায়গা থেকে একটা বড় পিন্ড বের হয়ে ঝুলতে থাকে। দিনদিন এটা বড় হয়ে হাতির শুঁড়ের মত আকার নেয়। তখন রোগীকে দেখতে অনেকটা হাতির বাচ্চার মতই লাগে। তো এরকম দেখতে একটা বাচ্চাকে নিয়ে কি আমাদের সমাজে মুখ দেখানো যায়!

নজরুল কে নিয়ে প্রিঅপারেটিভ প্রেজেন্টেশন করলাম। স্যাররা নিউরোসার্জারী ও অফথালমোলজি কনসাল্টেশন নিতে বললেন। ওগুলোতে আমি সাথে করে নিয়ে গিয়ে অপিনিয়ন নিয়ে আসলাম। একটা মেডিকেল বোর্ডে স্যাররা ডিটেইলড ট্রিটমেন্ট প্ল্যান দিলেন। দুই ধাপে সার্জারী হবে। প্রথমে একটা জটিল অপারেশন, এর ৬ মাস পরে আরেকটা। প্রয়োজনীয় সব ধরনের ইনভেস্টিগেশন শেষ হল।

অবশেষে ১৫ ই মার্চ, ২০১৪ তারিখ ওর অপারেশনের তারিখ পড়লো। যেহেতু মাথার খুলি কেটে ভিতরে অপারেশন করতে হবে, এটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। হাই রিস্ক বন্ডে সই করতে হয়েছিল ওর মাকে। মনে আছে আগের দিন সন্ধ্যায়, ওর বাবা সৌদি আরব থেকে ফোন করে প্রায় আধাঘন্টা আমার সাথে কান্নাকাটি করে কথা বললেন, অনুরোধ করলেন উনার বাচ্চার যেন ক্ষতি না হয়। এর আগেও বেশ কয়েকবার উনার সাথে আমার ফোনে কথা হয়েছে, সবকিছু নিয়মিত আমি উনাকে বুঝিয়ে দিতাম।

একটা ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ওটিতে নিউরোসার্জারীর একজন সহযোগী অধ্যাপক স্যারের নেতৃত্বে আমরা অপারেশনটি সফলভাবে শেষ করলাম। তার মুখের সামনের শুঁড়টি রয়েই গেল। আগামী ৬ মাস আমাদের লক্ষ্য রাখতে হবে- এটি আকারে ছোট হয় কিনা এবং ওর কোন নিউরোজেনিক অসুবিধা দেখা দেয় কিনা। এ অবস্থাতেই ওর মা ওকে নিয়ে বাড়ি চলে গেল।

এরমধ্যেই ওর মা নিয়মিত যোগাযোগ রাখতেন আর আপডেট দিতেন। তেমন কোন অসুবিধা হয়নি নজরুলের। অক্টোবর মাসে সময়মত ওরা এসে ভর্তি হয়ে গেল। সন্ধ্যার সময় রুটিন রাউন্ডে ওকে দেখতে গেলাম। বিছানায় বসে মিটিমিটি হাসছে। অভিশপ্ত মাংসপিণ্ডটির আড়ালে ওর চোখদুটোতে রাজ্যের মায়া। বললাম,

“কিরে ব্যাটা কাল থেকে তো তোর এই শুঁড় থাকবেনা। আমাদেরকে গুতা দিবি কী দিয়ে?”

কি বুঝলো কে জানে! খিলখিল করে হেসে আমার কোলে ঝাপ দিল। আমি বাকি রাউন্ড ওকে কোলে নিয়েই দিলাম। সব বেডের রোগী, এটেনড্যান্টদের কাছ থেকে দোয়া নিল।

১৪ ই অক্টোবর, ২০১৪ তারিখে নজরুলের দ্বিতীয় সার্জারী হল। ওএমএস এর বিভাগীয় প্রধান ডা. কাজী বিল্লুর রহমান স্যার ও সহকারী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন স্যারের নেতৃত্বে এই অপারেশনটি ও খুব সুন্দরভাবে শেষ হল। অভিশপ্ত শুঁড়টি ওর মুখ থেকে চিরবিদায় নিল। ধীরে ধীরে ক্ষত শুকিয়ে গেল। স্টিচ অফ করে দিলাম। ওদের ছুটি হয়ে গেল।

সেদিন সকালে যাওয়ার সময় আমি ওকে কোলে নিলাম। বললাম,

“কিরে, মামার কথা মনে থাকবে?”

ও শুনে খিলখিল করে হেসে উঠল। ওর হাসিতে আমার বুকে চিনচিন করে উঠলো, সুখের ব্যথা। হঠাৎ ওর মা আমার হাত ধরে জোরে কেঁদে দিলেন। বললেন,

“আপনে আমার ভাই। আপনের কারণে আমার নজরুল নতুন জীবন পাইলো। আপনে ওর জন্য দোয়া কইরেন।”

আমি বললাম,

“আপনি ওরে নিয়া চিন্তা কইরেননা আপা। ও ইনশাআল্লাহ অনেক বড় হবে, আপনাদের মুখ উজ্জ্বল করবে। ওর জন্য সবসময় আমার দোয়া থাকবে।”

বলতে বলতে আমার দুচোখ ও ভিজে উঠলো। আমি শার্টের আস্তিনে মুখ লুকালাম। ওরা বিদায় নিল। বাড়ি যাওয়ার পর নজরুলের নিজের পরিবার তো বটেই, পাড়া-প্রতিবেশী সবাই অনেক খুশি। এতদিন যারা ওকে অপয়া ভাবতো, দূর দূর করে অভিশাপ দিতো, এখন তারা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে; ওকে কোলে নেওয়ার প্রতিযোগিতা হয়।

ওর মা নিয়মিতই আমার সাথে ফোনে যোগাযোগ রাখতেন এবং ওকে নিয়ে আমার সাথে দেখা করে গেছেন কয়েকবার। এরপর আর কোন অসুবিধা হয়নি নজরুলের, এলাকার অন্যান্য বাচ্চাদের সাথে হেসে খেলেই বড় হচ্ছে ও। এখন ওর বয়স প্রায় নয় বছর।

এরকম শতশত নজরুলের গল্প ডাক্তারদের জীবনে জড়িয়ে আছে। একজন কার্ডিয়াক এরেস্টের পেশেন্টকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা, একজন পিপিএইচ এর পেপার হোয়াইট রোগীর জীবন বাঁচানো, দুরারোগ্য বা জন্মগত নানা ত্রুটি নিয়ে জন্মানো রোগীকে সফল অপারেশনের মাধ্যমে সুস্থ করে তোলার যে অপার্থিব আনন্দ- তা অন্য কোন পেশায় বা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়।

শুধু দামী গাড়ি-বাড়ি, সম্পত্তি, ক্ষমতা আর স্যালুট পাওয়াতেই জীবনের সব প্রাপ্তি নয়। মানুষকে রোগ থেকে সারিয়ে তোলা, কারো মনের একদম ভিতর থেকে দোয়া ও সম্মান করা, একজনের দুঃখী জীবনটা সুখে ভরিয়ে দেওয়ার মধ্যে যে পরম তৃপ্তি; পৃথিবীর এ ক্ষুদ্র জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য আরো অনেককিছু লাগে বলে আমার মনে হয় না। সৃষ্টিকর্তার বিশেষ অনুগ্রহের কারণেই আমরা এ সুযোগ পেয়েছি।

আমাদের পেশায় লাঞ্চনা-বঞ্চনা-গঞ্জনা-হতাশা-অপ্রাপ্তি কোনকিছুরই শেষ নেই। কিন্তু আমি বিশ্বাস করি এগুলো সবই আমাদের সিস্টেমের দোষ, পেশার নয়। মানুষ আমি, তাই আমাদের পেশার প্রতি মানুষের মনোভাব, হিংস্র আচরণ দেখে অনেক সময়ই ভীষণ মন খারাপ হয়, হতাশায় দুমড়ে মুচড়ে যাই। কিন্তু দিনশেষে এ “নজরুল”দের হাসিটুকুই আমাদের প্রেরণা, হতাশা কাটানোর টনিক।

ফিনিক্স পাখির মত আমরা আবার বাঁচি, ডাক্তার হয়ে বাঁচি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।