মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

“কীভাবে এমনিতে করোনা চলে যাবে, তা বুঝতে পারছি না।”- ডা. এবিএম আবদুল্লাহ

Sarif Sahriarপ্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ৯:২১ · ১ মিনিটে পড়ুন
“কীভাবে এমনিতে করোনা চলে যাবে, তা বুঝতে পারছি না।”- ডা. এবিএম আবদুল্লাহ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ আগষ্ট ২০২০, সোমবার

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন,

“তিনি কোন পরিপ্রেক্ষিতে, কীভাবে এটা বলেছেন, কোনো বিশেষজ্ঞের মতামত নিয়েছেন কিনা, আমি জানি না। তবে, কীভাবে এমনিতে করোনা চলে যাবে, তা বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে না এমনিতেই যাবে।”

উপমহাদেশের প্রখ্যাত এই চিকিৎসক আরও বলেন,

“মানুষ যদি বেশি আক্রান্ত হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা (অ্যান্টিবডি) ডেভেলপ করে, যাকে হার্ড ইমিউনিটি বলে। এখন উনি কি এই চিন্তা থেকে বলেছেন কিনা, তা তো বলতে পারছি না। তবে, এমনিতেই করোনা চলে যাবে, আমার কাছে মনে হয় এই কথাটা যৌক্তিক না। এমনিতে করোনা কীভাবে যাবে?”

উল্লেখ্য, শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন,

“ভ্যাকসিন আসুক বা না আসুক কোভিড-১৯ বাংলাদেশ থেকে এমনিতেই চলে যাবে।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।