দেশ-বিদেশ, ডাক্তারী ও কিছু কথা || পর্ব-১০
প্ল্যাটফর্ম প্রতিবেদন, ১৭ আগষ্ট ২০২০, সোমবার ডা. সাদিয়া হোমায়রা সোহানা এফ.সি.পি.এস. (পার্ট-১; গাইনী) এম.আর.সি.ও.জি (পার্ট-১) প্রাক্তন মেডিকেল অফিসার, সুলতান কাবুস হাসপাতাল, সালালাহ, ওমান। যাত্রাবিরতি সহ প্রায় বিশ ঘন্টার উপর ভ্রমণ শেষে পৌঁছলাম কানাডায়। কেমন একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিলো। এর আগেও এসেছি, কিন্তু এবার সম্পূর্ণ নতুন শহর উইনিপেগে। অত্যধিক শীতের প্রকোপ থাকায় যাকে অনেকে আদর করে "উইন্টারপেগ" ডাকে। কিন্তু শহরে…