বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দেশ-বিদেশ, ডাক্তারী ও কিছু কথা || পর্ব-৮

প্ল্যাটফর্ম প্রতিবেদন, ১১ আগষ্ট ২০২০, মঙ্গলবার

ডা. সাদিয়া হোমায়রা সোহানা
এফ.সি.পি.এস. (পার্ট-১; গাইনী)
এম.আর.সি.ও.জি (পার্ট-১)
প্রাক্তন মেডিকেল অফিসার, সুলতান কাবুস হাসপাতাল, সালালাহ, ওমান।

ওমানে ফিরে এলাম মেয়েকে নিয়ে, এবার শুরু হলো একলা চলা। তবে বেশিদিন না, মাত্র দুই মাস। তবে ওই সময় আশেপাশের বন্ধু, ভাই, ভাবিদের সাহায্য ছাড়া মনে হয় না কাটাতে পারতাম। অনকলের দিনগুলোতে মেয়ে থাকতো আমার এক ভাবির সাথে। অন্যদিন মেয়েকে সকাল বেলা স্কুলের পর কিছুক্ষণ রাখতাম একটা হোম ডে কেয়ারে। একজন কেরালার ভদ্রমহিলা বেশ কয়েকটি বাচ্চাকে দেখাশোনা করত। আমার মেয়ে যে স্কুলে পড়ত, তাতে বেশিরভাগ বাচ্চা ওমানি বা আরবি ভাষী। তাই কিছু কিছু আরবি সে ভালই রপ্ত করেছিলো। ডে কেয়ারে যাওয়ার পর দেখি সে দু একটা মালায়ালাম (কেরালার ভাষা) শব্দ বলা শুরু করেছে।

আমার পরিস্থিতি যাই হোক, হাসপাতালের কিন্তু কোন হিলদোল নাই। বরং ছুটি কাটিয়ে আসার পর ডিউটি সংখ্যা আরো বাড়ে। আমার তখন ত্রাহি ত্রাহি অবস্থা।

এরমধ্যে আমার হাজব্যান্ড ফিরে আসে। তারপরও আমার বাবা মাকে নিয়ে আসার চিন্তা করি অন্তত কিছুদিনের জন্য। ভিসার জন্য বারবার প্রশাসনিক অফিসে ধর্ণা দিতে হয়। এখানকার অফিসগুলোতে গেলে কাজের ধীরগতির জন্য নিজেরই অস্থির লাগে। এটা ভাববেন না যে, তারা ফুলুস (টাকা) নেয়ার পায়তারা করছে, ব্যাপারটা মোটেই তা নয়। চা-পানির টাকা তাদের চাওয়া নয়, বরং তাদের প্রিয় শাহী সুলেমানী (রং চা) ও সিগারেটের বিরতির সময় যদি যান, কম্ম সারা। কি প্রয়োজনে এসেছেন তা বলতেই সময় লেগে যাবে। তবে প্রত্যেকটিবার আপনাকে আশ্বস্ত করবেন এই বলে যে “ইনশাআল্লাহ” আভিধানিক অর্থ যাই হোক, এর বাস্তব মানে হচ্ছে উনি নিজেও জানেন না কবে আপনার কাজ হবে। আবার আপনি যখন আর অপেক্ষা করাই ছেড়ে দিবেন, দেখবেন একদিন আপনার কাজ হয়ে গেছে।

সার্বিকভাবে ওদের আমার ভালো মানুষ মনে হয়, যদিও বা একটু অলস প্রকৃতির। আসলে সব সুযোগ সুবিধা, চিকিৎসা, জমি সব সরকারের কাছ থেকে পাওয়া গেলে কে না একটু আয়েশী জীবন চাইবে। তবে উচ্চশিক্ষিতদের ব্যবহার ও কাজের ধরণ ভিন্ন।

এরমধ্যে হাসপাতালে একদিন শোনা গেলো, বড় দুর্ঘটনা ঘটেছে কোথাও। সব ডিপার্টমেন্ট থেকে ইমার্জেন্সি দায়িত্বরত সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের ডাকা হল জরুরী বিভাগে। রোগী আসা শুরু হবে আনুমানিক আধা ঘন্টা পরে।ওটি, ল্যাব, ব্লাডব্যাংক, আই সি ইউ এ সতর্ক করা হলো। ডাক্তার, নার্স, অর্ডারলি সবাই একবার ড্রিল করলো কিসের পর কি করবে তার। গাইনী অবসের ডাক্তার ডাকা হয়েছে যদি কোন প্রসূতি রোগী থাকে সে সন্দেহে। শুধু বড় দুর্ঘটনা নয়, লেবার রুমেও কিছুদিন পর পর পর্যায়ক্রমে সব ডাক্তার/ মিডওয়াইফ/নার্সদের ড্রিল হয় বিভিন্ন অবস ইমার্জেন্সি গুলোর ম্যানেজমেন্টের ধাপগুলো। সব ডাক্তারকে পাঠানো হয় বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিয়েও। যার কারণে সত্যি যখন জরুরী অবস্থার সৃষ্টি হয় টীমের কাজের সমন্বয় করতে অনেক সুবিধা হয়, ডাক্তার-নার্স জানে কার অবস্থান কোথায়।

ভিসা হওয়ার কিছুদিন পর আমার বাবা মা আসলেন বেড়াতে। এখানকার সাবলীল জীবন তাদেরকেও মুগ্ধ করে। এই সুযোগে আমিও একটা পরীক্ষা দেয়ার প্রস্তুতি নেই, সাথে আমার বন্ধু কলীগ। পরীক্ষা দিতে যেতে হবে পাশের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। পরীক্ষার দু’দিন আগে ফ্লাইট, পরিবারের কাউকে ছাড়া সেই প্রথম কোথাও যাওয়া। ট্যাক্সি দিয়ে যেতে যেতে অবাক চোখে দুবাই শহর দেখলাম। পরীক্ষা শেষে আমাদের হাজব্যান্ড এবং বাচ্চারাও আসে, সবাই একসাথে কয়েকটি দর্শনীয় স্থান ঘুরি। দুবাই শহরের পুরোটাই কৃত্তিমতায় ভরপুর। উচু দালান, পৃথিবী বিখ্যাত মল, আস্ত একটা দ্বীপও তারা বানিয়ে ফেলেছে পাম গাছের আকৃতিতে।

নিজের দুর্বলতাকে কিভাবে শক্তিতে পরিণত করতে হয়, তার প্রকৃষ্ট উদাহরণ দুবাই। শুনেছি এই শহরের তেলের মজুদ সবচেয়ে কম হওয়ায় তারা শুরুতেই মন দেয় পর্যটনে, তৈরি করে পৃথিবী বিখ্যাত স্থাপনা। আজকের দুনিয়ায় কেনাকাটা আর ভ্রমণের জন্য অনেকেরই গন্তব্য দুবাই, ৯০ সালে যার এ রূপের কোন অস্তিত্বই ছিলোনা।

সালালাহ তে ফিরে আসার পর আবার সেই হাসপাতাল, ডিউটি, ঘোরাঘুরি, দাওয়াত। রোজার মাসে আবার দাওয়াত ইফতার, ডিনার থেকে সেহরি অব্দি গড়াত। কোরবানির ঈদের সময় সবাই মিলে গরু কোরবানির পাশাপাশি বাগানবাড়িতে একসাথে মজা করে খাওয়া দাওয়া হত। জীবন চলতে লাগলো গতানুগতিক ধারায়।

এরমধ্যে ছন্দপতন। শুনতে পেলাম আবহাওয়া রিপোর্ট, ধেয়ে আসছে ঘুর্ণিঝড়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।