অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া চিকিৎসক, কাউন্সিলর ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশ
একজন প্রশ্ন করেছিল, “ম্যাম, কারো সাথে সম্পর্ক যখন গলায় হাঁসফাঁশ দড়ি হয়ে দাঁড়ায়, তখন কি সম্পর্কটা টেনে নেয়া উচিৎ? নাকি শেষ করে দেয়া উচিৎ? নাকি সমাজের দোহাই দিয়ে “বাচ্চা নিলে সব ঠিক হয়ে যাবে”, এটা ভেবে বাচ্চা নিয়ে নেয়া উচিৎ?”
তারপর সেই পুরাতন কাউন্সেলিং টেবিলের গল্প۔
ছবিঃকাউন্সেলিংটেবিলেরগল্প
প্রশ্নকারিনী বিদুষী, সুন্দরী, আজন্ম বিত্তশালী লালিত্যে বেড়ে ওঠা, সামাজিক মাপকাঠিতে দারুন একটি চাকরি করা একজন মানুষ। তার নিজ যোগ্যতার কোথাও কমতি নেই।
আমরা ছোট থেকেই মেয়েদের তৈরি
করি ভালো রেজাল্ট, নাচ-গান, আবৃত্তির-ছন্দে সমাজের চোখে লক্ষী কর। কিন্তু কিছু কিছু অভিভাবক তথাকথিত সুপাত্রে বিয়ে দিয়ে এতোই তৃপ্ত বোধ করেন যে মেয়ের প্রতিদিনের নির্যাতনের আগুনে পুড়ে যাওয়া মন, বালিশে কান্নার দাগ কিছুই দেখেন না। শরীরে মারের দাগ দেখা যায়, কিন্তু মনের আঘাতের চিহ্ন কি দেখানো যায়? নিজের মেয়ের কষ্টের থেকে লোকে কি বলবে সেটাই তাঁদের কাছে মুখ্য। কবির ভাষায়, ‘পাছে লোকে কিছু বলে!’
তার মানে কি তাঁরা নিজের মেয়েকে ভালোবসেন না? অবশ্যই ভালোবসেন। বাবা মা’র থেকে সন্তানকে কেউই বেশি ভালোবাসে না! এনারাও ব্যথিত মেয়েকে রক্ষা করতে না পারবার অসহায়ত্বের কষ্টে ঠুকরে ঠুকরে কাঁদেন। কিন্তু সমাজ কি বলবে এটাই তাদের ধারণায় বেশি প্রাধান্য পায়। মেয়ের জীবন থেকে সমাজ এতোটাই বড় এইটাই এ ধরণের অভিভাবকদের ‘লিমিটেশন অফ থট’। আমাদের সবারই নানা রকম লিমিটেশন থাকবে এটাই স্বাভাবিক। পারফেক্ট বলে তাই আসলে কিছুই নেই।
কিন্তু মেয়েটির কি হবে? ‘যে সহে সে রহে’- এই মন্ত্র কত দিনের রক্ষা কবজ হবে তার? একজন মানুষ কতক্ষন ধরে, কত দিন পর্যন্ত, কতটুকু সহ্য করবে? প্রতি দিন মরে মরে লক্ষী মেয়ে হলে আসলে কার লাভ?
রবীন্দ্রনাথের সেই কথাই মনে পড়ে, “কাদম্বিনী মরিয়া প্রমান করিল সে মরে নাই।”
মেয়েটি মরে যাওয়ার পর অন্যের প্রদত্ত লক্ষী মেয়ের খেতাবে মেয়েটির বা তার সেই অসহায় বাবা মা’র আর কি আসে যায়?
যাঁরা মানসিক নির্যাতনের বিপক্ষে রুখে দাঁড়ান তাঁদের জন্য অনেক ভালোবাসা।
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ
২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা