মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিশেষ কলাম

লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড এইটি ফোর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ১:১৮ · ২ মিনিটে পড়ুন
লাইফ ইন লকডাউন, ডে হান্ড্রেড এইটি ফোর
ছবিঃ প্রতীকি
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১১ অক্টোবর ২০২০, রবিবার    ডা. শুভদীপ চন্দ

দুইজন মানুষ কাছাকাছি বসে থাকলেও, কাছাকাছি মনের অধিকারী হলেও একজন আরেকজনের মনের কথা শুনতে পায় না। এ যে কত বড় স্বস্তির কথা! নয়তো জগতের সব আস্থা ও বিশ্বাস ভেঙ্গে খানখান হয়ে যেতো।

ছবিঃ প্রতীকি

 

ঠকানোটা ততক্ষণ মন্দ নয় যতক্ষণে ধরা না পড়ছে। মেয়ে মাকে জড়িয়ে শুয়ে আছে, টুকটাক সংসারের খুঁটিনাটি আলাপ করছে। বিষয়বস্তুঃ নিত্যকার ভবিষ্যৎ পরিকল্পনা। যদিও মেয়ের মন তার ভবিষ্যৎ নিয়েই ব্যস্ত এবং এমন একজনকে নিয়ে যে তার মায়ের কল্পনার দূরতম বিন্দুতেও নেই। আপাত মায়ের স্বস্তি মেয়ে মোবাইল থেকে দূরে। এ অপ্রয়োজনীয় দূরত্বও যে অনেক বেশি নৈকট্য নির্দেশ করে তা আগের প্রজন্ম টের পায় না।ভালোবাসা ও নির্ভরতা হাত ধরাধরি করে হাঁটে। কিন্তু একপাশে থাকে হিংসা ও নিষ্ঠুরতা। এ নিষ্ঠুরতার বশেই তার বন্ধুটি সকল বিধি নিষেধ অমান্য করে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেও না খেয়ে। যেখানে সে ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে পারে না। নিজেকে ব্যথা দিয়ে অন্যকে জিম্মি বানানোর এ কৌশল পুরনো। সময়ের সাথে প্রয়োগের নতুন নতুন ধরন বের হয়েছে।

আচ্ছা, ছেলেটি কী চায়? কিভাবে বললে বুঝবে ও ও তাকে ভালোবাসে। যদিও সে কখনো স্পষ্ট করে বলে নি। ভয় হয়- পাছে তার (ছেলের) লোভটুকু হারিয়ে যায়। ইচ্ছের তীব্রতাটুকু শুকিয়ে যায়। উন্মাদনার এক উৎস লাগে। সে উৎসের উৎপত্তি ঘাটতি থেকে। আর কে না জানে- নদীর ওপারের ঘাস একটু বেশিই সবুজ! মাকে জড়িয়ে সে এসব ভাবছিলো আর কথা বলছিলো আরও কাছের কিছু নিয়ে। পণ্ডিত জনে বলেন কখনো প্রথম সমস্যার সমাধান হয় না, সমাধান বের হয় দ্বিতীয় তৃতীয় সমস্যার। তাই সমস্যা থেকে মুক্ত হওয়ার এক উপায় নিজেকে আরও জটিল সমস্যায় ফেলে দেওয়া। হুট করে সে সিদ্ধান্তে পৌঁছে গেল তাকে বলে দিবে ‘ভালোবাসি’। ভিন্ন কায়দায়, তার মতো করে।

যদিও সে নিশ্চিত নয় একে ভালোবাসা বলে কিনা। অভিজ্ঞতা নেই। গল্প, কবিতা, উপন্যাসেও এমন পড়ে নি। সে শুধু বলতে পারে তার পাশে বসে শান্তি পায়। যে শান্তি অন্যকোথাও পায় না। সে সারাদিন ভাবে সব কোণ থেকে। তার কথা ভেবে সারাদিনও পার করে দেয়া যায়। এমনকি তার অযাচিত অধিকার ফলানী- সেও তার মন্দ লাগে না। যে ভালোবাসা সামান্য সাক্ষাৎ বা কথা বলাতেই তৃপ্ত- তারচেয়ে মহৎ ভালোবাসা আর হয় না।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।