মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

নিজস্ব কর্মস্থানে সন্ত্রাসী হামলায় আহত কর্মরত চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১১:১৪ · ২ মিনিটে পড়ুন
নিজস্ব কর্মস্থানে সন্ত্রাসী হামলায় আহত কর্মরত চিকিৎসক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১০ অক্টোবর ২০২০, শনিবার

গতকাল ৯ অক্টোবর (শুক্রবার) দুপুর ১২ ঘটিকার থেকে সন্ত্রাসী হামলায় নিজস্ব কর্মস্থান পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়াউদ্দিন মো. সাকিব আহত হন।

ছবিঃ সন্ত্রাসী হামলার চিহ্ন।

গতকাল পানিতে ডুবে যাওয়া একজন শিশুকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা, যাবতীয় প্রক্রিয়া সম্পন্নপূর্বক শিশুটিকে মৃত ঘোষণা করে, মৃতদেহ স্বজনদের হস্তান্তর করেন কর্তব্যরত এই চিকিৎসক। তারা মৃতদেহ নিয়ে বাড়ি গেলে মৃতদেহে পেশির সংকোচন লক্ষ্য করলে শিশুটির স্বজনরা দলেবলে হাসপাতালে এসে শিশুটির বেঁচে থাকা দাবী করতে থাকে এবং চিকিৎসকের উপর বেধড়ক হামলে পড়ে।

মূলত এটি ছিলো, মৃত্যু পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে পেশি সংকোচন বা কাঠিন্য অবলোকন করা। মৃত্যু পরবর্তী একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা ‘রাইগর মরটিস’ হিসাবে স্বীকৃত। মৃত্যু পরবর্তী জৈব-রাসায়নিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক উপজাত মাত্র। এরপরও চিকিৎসককে দায়ী করে এ ধরনের ন্যাক্কারজনক হামলা করা হয়। চিকিৎসক জিয়াউদ্দিন মোঃ সাকিবের মাথায়, হাতে, তলপেটে, কুচঁকিতে আঘাতের চিহ্ন দৃশ্যমান।

ছবিঃ ডা. জিয়াউদ্দিন মো. সাকিবের শরীরে আঘাতের চিহ্ন।

এই আক্ষেপে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকগণ মানববন্ধন করেন।

ছবিঃ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকগণের মানববন্ধন।

কিন্তু আফসোস মামলা, কালোব্যাজ-মানববন্ধন, মীমাংসায় চাপা পড়ে যাবে। এভাবেই নিরাপত্তার অভাবে বছরের পর বছর খুন-জখম হতে হচ্ছে চিকিৎসকদের। তাহলে কিভাবে চিকিৎসকরা সেবা প্রদান করবেন!

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।