মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

Editorপ্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ · ২ মিনিটে পড়ুন
মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা
লেখার আকার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অবস্থা সংকটপন্ন হওয়ায় ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য আগেই অন্য হাসপাতালে রেফার হয়েছিল। কিন্তু পরিবারের সদস্যরা রোগীকে নিয়ে বাসায় চলে যায়। পরবর্তীতে শারীরিক অবস্থার চরম অবনতি হলে পুনরায় রোগীকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসা হয়।

রোগীকে জরুরি বিভাগে আনার সাথে সাথেই কোনো কালক্ষেপণ না করে দ্রুত যথাযথ পদক্ষেপ নেয়া হয়। তবে রোগীর কোনো পালস না থাকায় কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা রানী তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যু ঘোষণার পরপরই অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ এনে স্বজনরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তারা জরুরি বিভাগের ডাক্তারদের চেম্বার, চিকিৎসা সরঞ্জাম ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।

হামলা ও ভাঙচুরের পর জরুরি বিভাগে কোনো চিকিৎসক না থাকায় সেবা নিতে আসা অন্যান্য সাধারণ ও মুমূর্ষু রোগীরা চরম দুর্ভোগে পড়েন।

কর্মস্থলে এমন হামলার প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্যকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসপাতালে জীবন বাঁচাতে এসে উল্টো চিকিৎসকদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা নিজেদের চরম অরক্ষিত মনে করছেন। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ চিকিৎসক ও কর্মচারীরা।

 

তথ্যসূত্রঃ সংগৃহীত

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় প্রচলিত চিকিৎসা নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে প্রচলিত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসা (Traditional, Complementary and Integrative Medicine - TCIM) ব্যবহার করেন। অথচ এসব চিকিৎসা পদ্ধতি কোথায় নিরাপদ, কার্যকর এবং উপযুক্ত, তা বোঝার জন্য বৈশ্বিক স্বাস্থ্য…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।