মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬৩০ আশ্বিন ১৪৩৩ · ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক ২৪ঘন্টার জরুরী বিভাগের উদ্বোধন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২ মার্চ ২০১৯, ১০:১৩ · হালনাগাদ: ২৪ মার্চ ২০১৯ · ২ মিনিটে পড়ুন
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক ২৪ঘন্টার জরুরী বিভাগের উদ্বোধন
লেখার আকার

রংপুরের সিভিল সার্জন ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম লেলিন, আজ শনিবার দুপুর ১২টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল (ডক্টরস কমিউনিটি হসপিটাল) এ অত্যাধুনিক ৬বেডের ইমার্জেন্সি ক্রিটিকাল ম্যানেজমেন্ট সুবিধা সম্বলিত জরুরী বিভাগের উদ্বোধন করেন। যেখানে ২৪ঘন্টা জরুরী সেবা প্রদান করা হবে।


উদ্বোধনী অনুষ্টানে তিনি বলেন,বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রংপুরেও এখন বিশ্ব মানের স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে। দেশের সরকারী ও বেসরকারী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে কাজ করে যাচ্ছে। বেসরকারী প্রতিষ্ঠানগুলোকেও সরকারের আহবানে সাড়া দিয়ে স্বাস্থ্যসেবার মান বাড়িয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের স্বাস্থ্যসেবার মান দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে।

 

এসময় সভাপতির বক্তব্যে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন আমাদের লক্ষ্যই হচ্ছে বিশ্ব মানের স্বাস্থ্যসেবা স্বল্পমূল্যে এ অঞ্চলের মানুষের দোড়গোড়ায় পৌছে দেয়া। তারই ধারাবাহিকতায় এ জরুরী বিভাগে রয়েছে পেশেন্ট মনিটর, অত্যাধুনিক আইসিইউ বেড, লাইফ সাপোর্ট মেশিন, সেন্ট্রাল অক্সিজেন, সেন্ট্রাল মনিটর, সার্বক্ষনিক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান, দক্ষ ও প্রশিক্ষিত নার্স, পাবলিক রিলেশন অফিসার দ্বারা সেবা নিশ্চিতকরন এবং সিসি টিভি দ্বারা সার্বক্ষনিক মনিটরিং ব্যবস্থা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. আফরোজা বুলবুল, শিক্ষক, চিকিৎসক,কর্মকর্তা,কর্মচারীগন।

 

 

পরে দোয়া ও মুনাজাত করা হয়।

প্ল্যাটফর্ম ফিচার রাইটারঃ উর্বী সারাফ আনিকা
৫ম বর্ষ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।