মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

মুখ এবং চোয়ালের ত্রুটিজনিত রোগের চিকিৎসা এখন বাংলাদেশে..

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ জুলাই ২০১৮, ১:৪৫ · ২ মিনিটে পড়ুন
মুখ এবং চোয়ালের ত্রুটিজনিত রোগের চিকিৎসা এখন বাংলাদেশে..
লেখার আকার

বর্তমানে ডেন্টিস্ট্রি পেশা সর্বোত্তম পেশা গুলোর একটি।
ডেন্টিস্ট্রিতে ক্যারিয়ার করতে চাইলে বা ডেন্টাল সার্জন হতে চাইলে আগে Bachelor of Dental Surgery(BDS) পাশ করতে হবে। আর এই পেশায় পোস্ট গ্র‍্যাজুয়েশন করতে চাইলে বিশেষায়িত কিছু বিষয়ে উচ্চতর ডিগ্রী MS বা FCPS করা যায়। তেমনই ডেন্টিস্ট্রির একটা শাখা হচ্ছে ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী।যারা এই ডিগ্রী লাভ করেন তারা হতে পারেন ওরাল এবং ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জন। মাথা, ঘাড়, মুখমন্ডল, চোয়ালের বিভিন্ন রোগ যেমন সিস্ট, টিউমার, ইনফেক্টশন, আঘাত, হাড় ভাঙ্গা, ত্রুটির চিকিৎসা করেন ওরাল এবং ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জন।

ওরাল এবং ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জারিতে সাফল্য নির্ভর করে সার্জনদের যোগ্যতা এবং দক্ষতার উপর। একজন ওরাল এবং ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জন মুখের টিস্যু ক্ষত এর চিকিৎসা থেকে শুরু করে মাড়ির রক্তক্ষরণ, মুখের যে কোন ইনফেকশন, টিউমার, ঠোটকাটা , তালু কাটা রোগীর চিকিৎসা,ডেন্টাল অফিসের যে কোন জরুরী চিকিৎসা, এমনকি মুখের ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকেন। বর্তমানে ওরাল এবং ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জারির ক্ষেত্রে প্রতিনিয়তই নতুন সব কৌশল এবং প্রযুক্তি যুক্ত হচ্ছে এবং এই ক্ষেত্রটি আরো প্রসারিত হচ্ছে।

আজ আমরা এমন একজন রোগীর সম্পর্কে জানবো যে বাংলাদেশের ওরাল এবং ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জনদের অসামান্য ভুমিকায় আজ স্বাভাবিক জীবন যাপন করছেন।

ছবির টগবগে এই যুবকের বয়সটা ছিলো তারুণ্যের দীপ্তিতে বলীয়ান হওয়ার। কিন্তু জন্মগত চোয়ালের ত্রুটির জন্য ছেলেটা খুবই হীনমন্যতায় ভুগতো। জন্মগত ভাবেই তার নীচের চোয়ালটা ডানপাশে বাঁকানো ছিলো। ফলে মুখটা বাঁকা লাগতো। মেডিকেলের ভাষায় যাকে বলে লেফট কন্ডাইলার হাইপারপ্লাসিয়া। এতে বিপরীত দিকের চোয়াল বেঁকে যায়। চেহারা অসামঞ্জস্য হয়। মুখের এই বিকৃতির জন্য মানুষের সামনে যেতে খারাপ লাগতো ছেলেটার। এমন অবস্থায় সে ঢাকায় ডেন্টাল কলেজের এসিসটেন্ট প্রফেসর ডা. আবদুল্লাহ আল মাসুদ স্যারের কাছে চিকিৎসার জন্য আসে।(ছবি-১)

সাধারণত এই রোগের চিকিৎসা হচ্ছে দুই ধাপে। প্রথমে অর্থোডেন্টিক চিকিৎসা করে দাঁতের Allignment করা হয়। তারপর করা হয় অর্থোগন্যাথিক সার্জারি। এই রোগীর ক্ষেত্রে যে অপারেশন করা হয়েছে তার নাম Bilateral Sagital Ramus osteotomy। পুরো চিকিৎসার ক্ষেত্রে সময় লাগতে পারে ৬- ৯ মাস। এই রোগীর ক্ষেত্রে ৬ মাস লেগেছে। (ছবি-২)

সার্জারির পর মাত্র এক সপ্তাহের ছবি এটা। সময়ের সাথে ধীরে ধীরে ছেলেটির চেহারা স্বাভাবিক হয়ে যাবে। (ছবি – ৩)

ফিচার রাইটারঃআয়েশা মজুমদার
তথ্য ও ছবি : ডা. সাবরিনা ফরিদা চৌধুরী
বিশেষ কৃতজ্ঞতা : ডা. আব্দুল্লাহ আল মাসুদ
এসিসটেন্ট প্রফেসর ,ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।