শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এক্স রে এর সেকাল একাল..

১৮৯৫ সাল।যুগান্তকারী এক বছর।কারন ভুলক্রমে কিংবা দৈবক্রমে হলেও বিজ্ঞানী রন্টজেন আবিষ্কার করে ফেলেন এক্স-রে রশ্মি।সেই প্রথম এক্স-রেটা ছিলো একটা চাবির।আবিষ্কারের নেশায় বইটাতে কবে জানি পড়েছিলাম আজো মনে আছে।এই আবিষ্কারের কারনে ভাঙা হাড় কিংবা বুলেটের আঘাত খুব সহজেই বের করে ফেলতে পারলেন ডাক্তাররা।কিন্তু শতাব্দী পেরিয়ে গেলো, দাঁত আর টিউমারের এক্সরে প্রায় একই থেকে গেলো। এক্সরে সাদাকালো ছিলো,এখনো তাই আছে।কিন্তু তাই থাকবে কিনা সেই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে এবার।

একজন ক্যান্সার আক্রান্ত রোগীর ডাক্তার যদি সাদাকালো এক্স-রে’র বদলে রঙিন এক্সরে দিয়ে আক্রান্ত কোষ স্ক্যান করতে পারতেন তাহলে কেমন হতো? কালার এক্সরে ইমেজিং টেকনিক থাকলে আরো স্পষ্ট আর সঠিকভাবে রোগ ডায়াগনোসিস করা যেতো,সন্দেহ নেই।কিন্তু আমরা যখন এ চিন্তা মাথাতেও আনিনি ঠিক তখন নিউজিল্যান্ডের এক বাবা-পুত্রের কোম্পানি এই চিন্তাটাকে বাস্তবও করে ফেলেছে। একাজে সাহায্য নিয়েছে বিখ্যাত CERN(Conseil Européen pour la Recherche Nucléaire/ European Organization for Nuclear Research) এর একটি স্ক্যানারের।এই স্ক্যানারটা LHC( Large Hadron Collider) এ ব্যবহার করা হতো পার্টিকেল ট্র‍্যাকিং এর জন্যে।এটাকেই গত প্রায় দশ বছর যাবত উন্নত করার চেষ্টা করে মোটামুটি সফল হয়ে গেছেন বলা যায় নিউজিল্যান্ডের এই পারিবারিক কোম্পানি।কোম্পানিটির নাম মার্স বায়োইমেজিং।

এক্সরে কি? এইটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। একই শক্তির তরঙ্গই যদি আরো ১০০০ গুণ ছোট হতো তাহলে আমরা তা দেখতে পেতাম। কিন্তু দৃশ্যমান আলো আমাদের শরীরের মধ্যে দিয়ে যেতে না পারলেও এই এক্সরে তা পারে(ভুতেরা এক্সরে দিয়ে তৈরি মেবি ?) ।মজা বাদ।
আমরা জানি যে ,এক্সরে সেনসেটিভ ফিল্ম বা সেন্সর একপাশে রেখে শরীরের অন্যপাশ দিয়ে এক্সরে প্রবাহিত করলে সেটা হাড়গোড়ে বাধা পায় বলে তা দেখায় সাদা,নরম টিস্যুতে বাধা প্রায় পায়না বলে কিছুটা গ্রে আর বাতাস যেখানে সেখানে কোন বাধা পায় না তাই কালো দেখায়।

এখন এই উন্নত এক্সরে মেশিন যেটা মার্স বায়োইমেজিং কোম্পানি বানালো তা স্পষ্টভাবে হাড়,নরম টিস্যুসহ শরীরের অন্যান্য জিনিসকে চিনে নিয়ে কালারফুল একটা চিত্র তৈরি করতে পারে। কারন এটা একটা পাওয়ারফুল চিপ ইউজ করে যার নাম Medipix3। আর মেশিনটার নাম দেয়া হয়েছে MARS Spectral X-ray Scanner। তো এই চিপটা ডিজিট্যাল ক্যামেরার চিপের মতোই-একটু উন্নত ধরনের তো অবশ্যই।তার উপর এটা সার্নের LHC তে ব্যবহৃত পার্টিকেল ট্র‍্যাকিং সেন্সর থেকে ডেভেলপ করা হয়েছে।এই চিপটা পিক্সেলকে হিট করা প্রতিটি ফোটনকে কাউন্ট করতে তো পারেই সেইসাথে তাদের এনার্জি লেভেলও ডিটেক্ট করতে পারে।

এই মেশিন বানাতে দশ বছর পরিশ্রম করেছেন বাবা-পুত্রের এই কোম্পানি বা দল যাই বলি।বাবা ফীল বাটলার, নিউজিল্যান্ডের কেন্টারবুরি ভার্সিটির ফিজিক্সের আর ছেলে অ্যান্থনি বাটলার,রেডিওলজিস্ট, ওটাগো ইউনিভার্সিটি।কিছুদিন আগে এই স্ক্যানার মেশিনটার একটা ছোট সাইজের মেশিন বানানো হয়েছে যেটা দিয়ে ফিল তার কব্জি আর গোড়ালির এক্সরে করেন।

ইয়েপ।পৃথিবীর প্রথম রঙিন এক্সরে।

তথ্যসূত্র এবং বিস্তারিত: –

1) https://www.smithsonianmag.com/smart-news/check-out-these-awesome-new-3d-full-color-x-rays-180969626/

2) https://home.cern/about/updates/2018/07/first-3d-colour-x-ray-human-using-cern-technology

লেখক:

হাসনাত বিন জুবায়ের
ফমেক,সেশন: ২০১৬-১৭

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।