মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কোভিড-১৯ এ আক্রান্ত তরুণীর সফলভাবে ফুসফুস প্রতিস্থাপন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ আগস্ট ২০২০, ১০:০৫ · ২ মিনিটে পড়ুন
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কোভিড-১৯ এ আক্রান্ত তরুণীর সফলভাবে ফুসফুস প্রতিস্থাপন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৪ ই আগস্ট, ২০২০, মঙ্গলবার
করোনা ভাইরাসে সারাবিশ্বের সবাই যখন মৃত্যুর সাথে লড়াই করছে, ঠিক তখনি গত ৫ ই জুন (শুক্রবার) প্রথমবারের মত মায়রা রামিরেজ নামে এক কোভিড-১৯ রোগীর সফলভাবে দুটি ফুসফুস প্রতিস্থাপন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ম্যামোরিয়াল হাসপাতালের চিকিৎসকগণ।

ছবিঃ মায়রা রামিরেজের সাথে ট্রান্সপ্ল্যান্ট টিম

মায়রা রামিরেজ গত ২৬ শে এপ্রিল, ২০২০ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নর্থওয়েস্টার্ন ম্যামোরিয়াল হাসপাতালের ইমার্জেন্সীতে ভর্তি হন। এরপর দীর্ঘ ৬ সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি অবচেতন অবস্থায় ছিলেন। পরে তার ফুসফুস অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পরে এবং ৫ জুন তার ২ টি ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছে।

ছবিঃ অপারেশন থিয়েটারে ট্রান্সপ্ল্যান্ট টিমের সাথে মায়রা

দীর্ঘ ১০ ঘণ্টার এই সার্জারি সফলভাবে সম্পন্ন করেন ডা. অঙ্কিত ভরত এবং তার টিম। সার্জারির সময় ট্রান্সপ্ল্যান্ট টিমটি লক্ষ্য করে যে, ভাইয়াসটি তার ফুসফুসে পনিরের মতো ছিদ্র তৈরি করেছে।

ছবিঃ পনিরের মতো ছিদ্র বিশিষ্ট ফুসফুস

অবশেষে ফুসফুস প্রতিস্থাপনের মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় মায়রা রামিরেজ মিডিয়াকে  বলেন,

“আমি আমার স্কার মার্কগুলো দেখাতে চাই। মানুষ দেখুক কি করতে পারে এই করোনা ভাইরাস!”

এছাড়াও তিনি ট্রান্সপ্ল্যান্ট টিমকে ধন্যবাদ জানান।

ছবিঃ মায়রা রামিরেজের ফুসফুস প্রতিস্থাপনের দাগ

ডা. অঙ্কিত ভরত বলেন,

“ইহা একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন। ফুসফুসের প্রতিস্থাপনকে সংক্রামক রোগের চিকিৎসার বিকল্প হিসেবে এখনো বিবেচনা করা হয় নি, তাই জনসাধারণের জন্য এর আরামের মাত্রাটি আরও খানিকটা বাড়িয়ে নেওয়া দরকার।”

ছবিঃ ট্রান্সপ্ল্যান্ট টিমের সাথে মায়রা রামিরেজ এবং ব্রায়ান কুহন্স

বর্তমানে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত ৬২ বছর বয়সি ব্রায়ান কুহন্স-এর ক্ষেত্রে একই রকম ফুসফুস প্রতিস্থাপনের অপারেশন করেন।

সূত্রঃ সিজিটিএন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।