মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

বিসিআরসি-প্ল্যাটফর্ম এর ক্যান্সার সিম্পোজিয়ামে তরুণ চিকিৎসকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ

Platformপ্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ৮:২৬ · ২ মিনিটে পড়ুন
বিসিআরসি-প্ল্যাটফর্ম এর ক্যান্সার সিম্পোজিয়ামে তরুণ চিকিৎসকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ
লেখার আকার

১২ ফেব্রুয়ারি ২০২০: বিগত ৪ ফেব্রুয়ারি উদযাপিত বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে গতকাল ১১ ফেব্রুয়ারি ২০২০ রোজ মঙ্গলবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টার এবং প্ল্যাটফর্ম এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ক্যান্সার সিম্পোজিয়াম নামক কর্মশালা। এতে প্রায় দেড় শতাধিক মেডিকেল শিক্ষার্থী ও তরুণ চিকিৎসক অংশগ্রহণ করেন।

বিকাল তিনটায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. সালাউদ্দিন আহমেদ ক্যান্সার চিকিৎসায় সারা বিশ্বে ব্যবহৃত অত্যাধুনিক রেডিওথেরাপি ও কেমোথেরাপি নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের সেগুলো ব্যবহারের সম্ভাবনাসমূহ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরেকজন বিশেষ অতিথি বাংলাদেশ মেডিকেল সোসাইটি, যুক্তরাজ্যের সভাপতি অধ্যাপক ডা. এম. রফিকুল হাসান খান যুক্তরাজ্যে বাংলাদেশের চিকিৎসকদের কাজ করার সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে ক্যান্সার সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা নিরসন এবং ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা সম্পর্কে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মোঃ রাজিবুল হক, অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউর রহমান, অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিদুল ইসলাম জাহিন এবং ডা. মোহাম্মদ সাঈদ হোসেন শাহীন এবং শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

সন্ধ্যা সাড়ে সাতটায় রাফেল ড্র এর পর বাংলাদেশ ক্যান্সার রিসার্চ সেন্টারের সভাপতি ডা. মোঃ আব্দুল বারী সমাপনী বক্তব্যে ক্যান্সারের বিরুদ্ধে সরকার, চিকিৎসক এবং জনসাধারণ সকলের সম্মিলিত অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্ত করেন।

নিজস্ব প্রতিবেদক/ অভিষেক কর্মকার জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।