মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ · ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

সাতক্ষীরা মেডিকেল কলেজে উদ্বোধন হল বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা সপ্তাহ-২০২০

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ৮:১৪ · ২ মিনিটে পড়ুন
সাতক্ষীরা মেডিকেল কলেজে উদ্বোধন হল বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা সপ্তাহ-২০২০
লেখার আকার

১৪ ফেব্রুয়ারি, ২০২০
১২ ফেব্রুয়ারি, ২০২০ (বুধবার) সাতক্ষীরা মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২০ এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কাজী হাবিবুর রহমান। সাথে ছিলেন ক্রীড়া কমিটির আহ্বায়ক শ্রদ্ধেয় ডাঃ নাসিরউদ্দিন গাজী এবং সাংস্কৃতিক কমিটির আহবায়ক শ্রদ্ধেয় ডাঃ হরষিত চক্রবর্তী সহ সম্মানিত শিক্ষকবৃন্দ।

প্রতিবারের ন্যায় ছেলেমেয়ে উভয়ের জন্য আলাদা ভাবে আউটডোর এবং ইনডোর খেলার আয়োজন করা হয়েছে। ছেলেদের জন্য রয়েছে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা, টেবিল টেনিস, কার্ড খেলার আয়োজন।

মেয়েদের জন্য প্রথমবারের মত প্রমিলা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সাথে আছে ব্যাডমিন্টন, বিস্কুট দৌড়, মার্বেল দৌড়, হাড়িভাঙ্গা, সুঁইসুতা পরানো, ক্যারাম, দাবা, লুডু খেলার আয়োজন।

ক্রীড়া ও সাংস্কৃতিকমনা এই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য থাকছে দেশাত্মবোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, আধুনিক গান, একক অভিনয়, দলীয় অভিনয়, কৌতুক, কবিতা আবৃত্তি ও যেমন পারো তেমন সাজ প্রতিযোগিতা। থাকছে বিভিন্ন ব্যাচের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা।


অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমান বলেন, মেডিকেলের এই কঠিন পড়াশোনার মাঝেও খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং দেশের মানুষের জন্য স্বাস্থ্যসেবাসহ সকলক্ষেত্রে অবদান রাখতে হবে। বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা সপ্তাহ-২০২০ এর সফলতা কামনা করেন তিনি।

তথ্যসূত্র: আজমল হোসেন
নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।